বৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১ | ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এলপি গ্যাসের দাম বাড়াল বিইআরসি

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৯, ২০২১ ৮:৩৩ পূর্বাহ্ণ
এলপি গ্যাসের দাম বাড়াল বিইআরসি

বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৮৯১ টাকা থেকে ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে।

বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

তবে বেসরকারি পর্যায়ে এলপিজি দাম বাড়িয়ে সমন্বয় করা হলেও উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৫৯১ টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৮ টাকা ৭১ পয়সা। এর আগে এটি ছিল ৪৪ টাকা।

গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

জানা যায়, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। এটি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপি ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করেছে বিইআরসি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি ব্লগারদের মিলনমেলা ২০ আগস্ট

প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি ব্লগারদের মিলনমেলা ২০ আগস্ট

মতিঝিলে টিপু খুন: গ্রেপ্তার মুসাকে আনতে ওমানে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা

বঙ্গমাতা ছিলেন সবচেয়ে বড় গেরিলা: প্রধানমন্ত্রী

বঙ্গমাতা ছিলেন সবচেয়ে বড় গেরিলা: প্রধানমন্ত্রী

জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত করলেন সৌদি বাদশা

জননিরাপত্তা বিভাগের পরিচালককে বরখাস্ত করলেন সৌদি বাদশা

সহকর্মীর গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত

সহকর্মীর গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত

ব্রিটেনে নারীদের ওপর সুই হামলা আশঙ্কাজনকহারে বাড়ছে

ব্রিটেনে নারীদের ওপর সুই হামলা আশঙ্কাজনকহারে বাড়ছে

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে: জাতিসংঘ

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে: জাতিসংঘ

‘২০৩১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে’

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ৭০ টাকা আলু, পেঁয়াজের ঝাঁজ বেশি

ছয়শ’ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া

ছয়শ’ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া