Friday , 30 July 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গ্রেফতার দেখানো হলো হেলেনা জাহাঙ্গীরকে

প্রতিবেদক
Probashbd News
July 30, 2021 5:58 am
গ্রেফতার দেখানো হলো হেলেনা জাহাঙ্গীরকে

আওয়ামী লীগে পদ খোয়ানো ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরের বাসায় গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটকের পর  গ্রেফতার দেখানো হয়েছে। 

আওয়ামী চাকরিজীবী লীগ নামে নতুন সংগঠন করে সম্প্রতি আলোচনা-সমালোচনার জন্ম দেওয়া হেলেনা জাহাঙ্গীরে ঢাকার গুলশানের বাড়িতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান শুরু করে র‌্যাব।

পরে মধ্যরাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে।

কী কারণে- জানতে চাইলে তিনি বলেন, তার বাসায় মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে।

রাত সোয়া ১২টার দিকে পাঁচ তলা ওই বাড়িতে নিজের ফ্ল্যাট থেকে হেলেনা জাহাঙ্গীর যখন র‌্যাব সদস্যদের সঙ্গে বেরিয়ে আসেন, তার মুখে ছিল মাস্ক। পরনে ছিল বেগুনি রঙের জামা ও হলুদ ওড়না।

তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দুবার হাত নাড়েন। এসময় তিনি কিছু বলতে চাইলেও সেই সুযোগ পাননি। র‌্যাব সদস্যরা তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এসময় একটি ট্রেতে করে কিছু ছুরি এবং লাল একটি লাগেজও র‌্যাব সদস্যদের নিয়ে যেতে দেখা যায়।

এরপর র‌্যাবের নির্বাহী হাকিম পলাশ কুমার বসু ওই বাড়ির নিচতলায় সাংবাদিকদের বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের ফ্ল্যাটে অভিযান চালিয়েছিলেন তারা।

অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, ওয়াকিটকি সেট, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করার কথা বলেন তিনি।

পলাশ বসু বলেন, জব্দকৃত আলামত ও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে আমরা গ্রেফতার করেছি।

তার বিরুদ্ধে বিভিন্ন আইনে মামলা হবে।

হেলেনা জাহাঙ্গীরকে সুনির্দিষ্ট কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছে- সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্যবস্থা গ্রহণপূর্বক আপনাদের (সাংবাদিক) অতি শিগগিরই ইনফর্ম করব।

হেলেনা জাহাঙ্গীরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে- জানতে চাইলে র‌্যাবের হাকিম বলেন, র‌্যাব সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এরপর রাতেই হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান চালায় র‌্যাব। আইপি টেলিভিশটির কোনো কাগজপত্র নেই বলে জানায় আইনশৃংখলা বাহিনী।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার।

জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপারসন হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য পদে ছিলেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি।

‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনে হেলেনা জাহাঙ্গীরের সভাপতি হওয়ার খবর চাউর হলে সম্প্রতি তাকে দুই কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ।

হেলেনা এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন। কুমিল্লায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরুর আসনে উপনির্বাচনেও প্রার্থী হতেও চেয়েছিলেন তিনি। তবে কোনোবারই তিনি দলের মনোনয়ন পাননি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অধ্যাপক ইউনূসের প্রবাসীদের প্রতি দেশ পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান

১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন প্রবাসীরা

‘রাজাকারদের মুক্তিযোদ্ধা সনদ দেয়ার ব্যবস্থা করেছিল বিএনপি’

‘রাজাকারদের মুক্তিযোদ্ধা সনদ দেয়ার ব্যবস্থা করেছিল বিএনপি’

আগস্ট মাস এলেই বিএনপি অতীতের অন্তর্জ্বালায় অস্থির হয়ে পড়ে : ওবায়দুল কাদের

আগস্ট মাস এলেই বিএনপি অতীতের অন্তর্জ্বালায় অস্থির হয়ে পড়ে : ওবায়দুল কাদের

বুক পর্যন্ত মাটিতে পুঁতে ভাতিজাকে নির্যাতন

শরীয়তপুরে সংখ্যালঘুদের বসতভিটা হারানো সুমিত্রা দে’র বাড়িতে পানি সম্পদ উপমন্ত্রী

শরীয়তপুরে সংখ্যালঘুদের বসতভিটা হারানো সুমিত্রা দে’র বাড়িতে পানি সম্পদ উপমন্ত্রী

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের

বিদ্বেষপ্রসূত মিথ্যাচার বাদ দিয়ে অসহায়ের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের

সব নাগরিককে রাশিয়া ছাড়ার আহ্বান ইউক্রেনের

সব নাগরিককে রাশিয়া ছাড়ার আহ্বান ইউক্রেনের

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২