Monday , 2 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জার্মানির বিপক্ষে পুরুষদের হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা নারীরা

প্রতিবেদক
Probashbd News
August 2, 2021 7:39 am
জার্মানির বিপক্ষে পুরুষদের হারের প্রতিশোধ নিল আর্জেন্টিনা নারীরা

টোকিও অলিম্পিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসেছিল আর্জেন্টিনা হকি পুরুষ দল। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়ে গিয়েছে তারা। জার্মানির কাছে ১-৩ গোলে হেরে শেষ হয়েছে তাদের দলের অলিম্পিক হকি যাত্রা।

তবে পরেরদিনই পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিল আর্জেন্টিনা নারী হকি দল। সোমবার বাংলাদেশ সময় ভোরে নারী হকির কোয়ার্টার ফাইনালে সেই জার্মানিকে হারিয়েই সেমিফাইনালে পৌঁছে গেছে দ্য লায়নেসরা।

আধিপত্য বিস্তার করে খেলা ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। দলের জয়ে গোল তিনটি করেছেন অগাস্টিনা অ্যালবার্তারিও, মারিয়া ভিক্টোরিয়া গ্রানাতো এবং ভ্যালেন্টিনা রুইজ।

টোকিওর ওই হকি স্টেডিয়ামের নর্থ পিচে হওয়া ম্যাচটিতে প্রথম কোয়ার্টারে দুইটি গোলের সহজ সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। যার ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার।

দ্বিতীয় কোয়ার্টারের প্রায় শেষ দিকে গিয়ে জোড়া গোল করে বসে দ্য লায়নেসরা। ম্যাচের ২৭ মিনিটের সময় প্রথমে অগাস্টিনা ও এর দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন মারিয়া।

তৃতীয় কোয়ার্টারে খানিক রক্ষণাত্মক হয়ে পড়ায় মেলেনি গোলের দেখা। তবে চতুর্থ কোয়ার্টারে নেমে ম্যাচের ৫২ মিনিটের সময় জার্মানির কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভ্যালেন্টিনা রুইজ।

একই মাঠে সকাল ৯টায় শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। পরে বিকালে রয়েছে নেদারল্যান্ড-নিউজিল্যান্ড ও স্পেন-গ্রেট ব্রিটেনের মধ্যকার দুই কোয়ার্টার ফাইনাল।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অবৈধ অভিবাসীদের সীমান্ত থেকে দূরে থাকতে হুঁশিয়ারি বাইডেনের

ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত

ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ পাইলট নিহত

ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ইউক্রেন সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

বাংলাদেশের খেলা থাকলে আইপিএলে কাউকে ছাড়া হবে না

৯/১১ হামলায় সৌদি সরকারের সংশ্লিষ্টতা পায়নি এফবিআই

৯/১১ হামলায় সৌদি সরকারের সংশ্লিষ্টতা পায়নি এফবিআই

অলিম্পিকে অংশ নিয়েই কীর্তি গড়লেন সিরিয়ার ছোট্ট মেয়েটি

অলিম্পিকে অংশ নিয়েই কীর্তি গড়লেন সিরিয়ার ছোট্ট মেয়েটি

‘শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিধিনিষেধের প্রয়োজন হতো না’

‘শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিধিনিষেধের প্রয়োজন হতো না’

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ব্রাসেলসে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

ব্রাসেলসে অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলেছে জয়শঙ্কর