শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৬, ২০২১ ৫:২৬ পূর্বাহ্ণ
সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু

কঠোর লকডাউনে গত ২৩ জুলাই থেকে বন্ধ থাকার পর আজ শুক্রবার (৬ আগষ্ট) থেকে আবারো অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গতকাল বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ আগস্ট থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে। তবে যাত্রী, ক্রু ও ফ্লাইট সংশ্লিষ্টদের জীবাণুমুক্ত করা, সামাজিক দূরত্ব রক্ষা প্রভৃতি বিষয়ে স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনে চলতে হবে।

এদিকে, প্রজ্ঞাপন জারির আগে এ দিন সকালে ইউএস বাংলা এয়ারলাইন্স জানায়, ৬ আগষ্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।

ঢাকা থেকে পরিচালিত রুট গুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ৭২ আসন বিশিষ্ট এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।

আরেক বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারও ফ্লাইট পরিচালনা চালুর কথা জানিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরে ৬টি করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে ২টি করে ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করবে বলে জানা গেছে। যদিও বিমান এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

৮০০ গোলের ইতিহাস গড়ে যা লিখলেন রোনাল্ডো

৮০০ গোলের ইতিহাস গড়ে যা লিখলেন রোনাল্ডো

রাশিয়া-চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবে: ট্রাম্প

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’, অতঃপর…

পোল্যান্ডের দেওয়া অস্ত্র গুঁড়িয়ে দিলো রাশিয়া

যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রে মুসলিম যুবক হত্যায় ৩ শ্বেতাঙ্গের যাবজ্জীবন

অধ্যাপক ইউনূসের প্রবাসীদের প্রতি দেশ পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে নতুন জটিলতায় পড়ল বাংলাদেশ

গাজার একটি জনাকীর্ণ হাসপাতাল পরিদর্শন করে ত্রাণ সংস্থার দলগুলো এক ‘অকল্পনীয়’ পরিস্থিতির বর্ণনা দিয়েছে