Wednesday , 11 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মন্ত্রীরা বড় বড় কথা বলছেন, কাজ করছেন না : রিজভী

প্রতিবেদক
Probashbd News
August 11, 2021 9:07 am
মন্ত্রীরা বড় বড় কথা বলছেন, কাজ করছেন না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। বুধবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে করোনা হেল্প সেন্টার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন একে একে সব খুলে দিচ্ছি। শিল্পকারখানা, গণপরিবহন, মার্কেটসহ সব খুলে দিচ্ছে। কিন্তু স্কুল-কলেজ খুলে দেবে না। আমরা দেখতে পেলাম ইউরোপে স্কুল-কলেজ খুলে দিয়েছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা দিয়ে। অথচ আমাদের সরকার স্কুল-কলেজ খুলে দিচ্ছে না।

তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর ন্যূনতম করোনা সম্পর্কে ধারণা নেই। স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমার করার কিছু নেই। অথচ বিভিন্ন দাতাগোষ্ঠী অক্সিজেন কন্টেন্ট দিয়েছে যা বিমানবন্দরে পড়ে আছে। করোনায়় আক্রান্ত রোগীরা আধুনিক চিকিৎসা পাচ্ছে না। কিছু বেসরকারি হসপিটালে আধুনিক চিকিৎসা থাকলেও সরকারি হাসপাতালগুলোতে নেই। মফস্বলের অবস্থা আরও ভয়াবহ।

রিজভী বলেন, যেখানে গণতন্ত্রের বদলে, মুক্তচিন্তার বদলে, গুম-খুন নিত্যনৈমিত্তিক ব্যাপার সেখানে বিরোধীদল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো কষ্টকর। তারপরও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেউ বসে নেই। আতঙ্কের মধ্যেও নেতাকর্মীরা জনগণের পাশে আছেন।

বিধিনিষেধ তুলে নেয়ার সমালোচনা করে রিজভী বলেন, যেখানে গড়ে প্রতিদিন ২৫০ জনের বেশি লোক মারা যাচ্ছে, সেখানে সরকার লকডাউন তুলে দিয়েছে। গ্রামগঞ্জে যারা মারা যাচ্ছেন তাদের হিসাব নেই। অথচ যখন ৫০ জন মারা যেত তখন লকডাউন দিয়েছিল। জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তাই করছে।

কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অনশনের নামে অরাজকতা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বেরিয়ে আসছে ফাঁস হওয়া প্রশ্নে চাকরি পাওয়া বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের নাম

বিজয়ের মাসে ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজয়ের মাসে ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরগুনায় বিয়ের দাবিতে জর্ডান ফেরত নারীর অনশন

নিজের লাভ হবে, তাই বিমানকে লোকসানে ফেললেন কর্মকর্তা

সরকার আমলা নয়, জনস্বার্থ নির্ভর : কাদের

সরকার আমলা নয়, জনস্বার্থ নির্ভর : কাদের

শ্রীলংকার লিগ ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

শ্রীলংকার লিগ ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

জলবায়ু সংকট নিরসনের দাবিতে ৯৯ দেশে বিক্ষোভ

জলবায়ু সংকট নিরসনের দাবিতে ৯৯ দেশে বিক্ষোভ

তেঁতুলিয়ায় ঝড় উঠছে চায়ের কাপে চুমুকে চুমুকে চলছে  ভোটের আলাপ

তেঁতুলিয়ায় ঝড় উঠছে চায়ের কাপে চুমুকে চুমুকে চলছে ভোটের আলাপ

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ