শনিবার , ১৪ আগস্ট ২০২১ |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কাবুল দূতাবাসে স্পর্শকাতর দলিল ধ্বংসের নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৪, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
কাবুল দূতাবাসে স্পর্শকাতর দলিল ধ্বংসের নির্দেশ যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে অবস্থান করছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তুমুল লড়াই চলছে আফগান সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে। এমন পরিস্থিতিতে কাবুলের দূতাবাসে থাকা স্পর্শকাতর দলিল ধ্বংস করে ফেলার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের শঙ্কা, এসব তথ্য ও দলিলপত্র ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী। কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা দেয়া হয় বলে জানা গেছে।

এদিকে, মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা মোতায়েন করেছে। এর মধ্যেই এসব সৈন্য কাবুলে পৌঁছে গেছেন। মার্কিন সরকার চাইছে চলমান এই পরিস্থিতিতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে, কাবুলে দূতাবাস খালি করা হবে এবং সেখানে শুধুমাত্র কোর ডিপ্লোম্যাটরা অবস্থান করবেন।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে আফগানিস্তান থেকে অনেক আগেই সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ মাসের মধ্যে সব কার্যক্রমের ইতি টানতে চায় তারা। এরইমধ্যে আফগান দখলে তীব্র লড়াই চালাচ্ছে তালেবানরা। বিশ্লেষকরা বলছেন, হয়ত শিগগিরই তালেবানের হাতে পতন ঘটতে যাচ্ছে কাবুলের।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানি সেনা বহরে হামলা, নিহত ১৮

হকিতে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হারলো ভারত

হকিতে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হারলো ভারত

মারা গেল সেই ছোট্ট গরু ‘রানী’

মারা গেল সেই ছোট্ট গরু ‘রানী’

দেশে সারের কোনো সংকট নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে   সংবাদিক নেতৃবৃন্দের  বৈঠক

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সংবাদিক নেতৃবৃন্দের বৈঠক

নিষেধাজ্ঞায় সৃষ্ট অস্বস্তি কাটাতে আলোচনায় জোর

নিষেধাজ্ঞায় সৃষ্ট অস্বস্তি কাটাতে আলোচনায় জোর

যুক্তরাজ্যের বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন প্রবাসী বাংলাদেশিরা

প্রথম ঘণ্টায় সাড়ে পাঁচশ কোটি টাকার বেশি লেনদেন

প্রথম ঘণ্টায় সাড়ে পাঁচশ কোটি টাকার বেশি লেনদেন

আবারও সংঘর্ষে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থী, সায়েন্সল্যাবে থমথমে পরিস্থিতি