Sunday , 15 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মেসির সেই টিস্যু অবিশ্বাস্য দামে বিক্রি হলো!

প্রতিবেদক
Probashbd News
August 15, 2021 10:10 am
মেসির সেই টিস্যু অবিশ্বাস্য দামে বিক্রি হলো!

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার সময় অঝোরে কেঁদেছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সেই সময় চোখের পানি, নাকের পানি মুছতে তিনি যে টিস্যুটি ব্যবহার করেছিলেন, সেটি অবিশ্বাস্য দামে বিক্রি হয়েছে। 

গলফ নিউজ জানিয়েছে, মেসির বিদায়ী ভাষণ দেওয়ার সময় চোখের পানি মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তার দিকে টিস্যু বাড়িয়ে দেন। ব্যবহারের পর তা মেসি ফেলেও দেন। 

সেই টিস্যু আবার এক ব্যক্তি সংগ্রহ করে বিক্রির ঘোষণা দেন। টিস্যুটি বিক্রি হয়েছে এক মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি।

টিস্যুটি নিলাম থেকে কিনেছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে মজার ব্যাপার হলো— টিস্যুটির বিক্রেতা দাবি করেছেন, টিস্যুতে মেসির জিনগত উপাদান আছে, যা দিয়ে পরবর্তী সময় ক্লোন করে তার মতোই বিখ্যাত ফুটবলার পাওয়া সম্ভব!

৮ আগস্ট চোখের জলে বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। বিদায়ী সংবাদ সম্মেলনে ডায়েসের সামনে দাঁড়িয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন এ সুপারস্টার।

২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সার হয়ে মেসি জিতেছেন ১১টি লা লিগা, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৬টি কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়নস লিগ। ছয়বার ব্যালন ডিঅর অর্জন করেছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনে রুশ সৈন্যের যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চাওয়ায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ২৫ হাজার ৭১ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের জন্য কী বার্তা দেবেন বাইডেন

জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বের জন্য কী বার্তা দেবেন বাইডেন

‘১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি’

‘১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল হবে, কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি’

অনুশীলন না হলেও প্রস্তুত বাংলাদেশ

টেলিটকের উন্নয়নে ২২০৪ কোটি টাকার প্রকল্প

টেলিটকের উন্নয়নে ২২০৪ কোটি টাকার প্রকল্প

আবাসন সংকট, বিদেশি শিক্ষার্থী কমানোর কথা ভাবছে কানাডা

ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী

বিশ্বজুড়ে শনাক্ত নামল ১ লাখ ৩১ হাজারে, মৃত্যু সাড়ে ৬ শতাধিক