Tuesday , 24 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একগুচ্ছ নির্দেশনা

প্রতিবেদক
Probashbd News
August 24, 2021 11:21 am
শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে একগুচ্ছ নির্দেশনা

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খুলে দিতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষক উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক খোলার উপযুক্ত রাখতে মাউশি থেকে আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সহকারী উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের এক সপ্তাহের মধ্যে সমস্ত বিদ্যালয় পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মনসুরুল আলম।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার মধ্যে রয়েছে, সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে শতভাগ বিদ্যালয় পরিদর্শন, ওয়ার্কশিট বিতরণ শতভাগ নিশ্চিতকরণ ও যাচাই করা, শিখন ঘাটতির অবস্থা ও ফিডব্যাক নেয়া, বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, হোম ভিজিট যাচাই করা, শিক্ষার্থী প্রোফাইল শতভাগ হয়েছে কি-না তা দেখা, দুর্বল শিক্ষার্থীদের জন্য করণীয় নির্ধারণ করা, স্যাম্পল হিসেবে শিক্ষার্থীদের বাড়ি যাওয়া এবং তাদের যোগাযোগ রেজিস্ট্রার যাচাই করা।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক ঠিক করার জন্য দ্রুত নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাউশি। এজন্য শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গু প্রতিরোধে সরকারের আদেশ যথাযথ পালন করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং বিদ্যালয় খোলার সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দিয়েছি। 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
২০০ কোটি রুপি জালিয়াতির ঘটনায় নোরা ফাতেহিকে তলব

২০০ কোটি রুপি জালিয়াতির ঘটনায় নোরা ফাতেহিকে তলব

সামান্থাকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী রশ্মিকা

সামান্থাকে পেছনে ফেলে ভারতের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী রশ্মিকা

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর জন্য দোয়া মাহফিল

ইতালির মনফালকনে বাংলাদেশীদের আগমনের দুইযুগ পূর্তি উপলক্ষ্যে গুনিজন সংবর্ধনা।

ইতালির মনফালকনে বাংলাদেশীদের আগমনের দুইযুগ পূর্তি উপলক্ষ্যে গুনিজন সংবর্ধনা।

ড্র করেও বিশ্বরেকর্ড ইতালির

ড্র করেও বিশ্বরেকর্ড ইতালির

এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো নিকারাগুয়া

রবিউল আউয়াল মাস যে বার্তা দিয়ে যায়

‘লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে’

‘লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে’

প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর ৩৭০ যৌন হেনস্থা ও ১০০ ধর্ষণের ঘটনা!

প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর ৩৭০ যৌন হেনস্থা ও ১০০ ধর্ষণের ঘটনা!

যাই হোক বিএনপি এত দিন পর একটা সুযোগ পেয়েছে: প্রধানমন্ত্রী

যাই হোক বিএনপি এত দিন পর একটা সুযোগ পেয়েছে: প্রধানমন্ত্রী