Wednesday , 25 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর বিলম্বিত

প্রতিবেদক
Probashbd News
August 25, 2021 10:35 am
কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর বিলম্বিত

ভিয়েতনামের মার্কিন দূতাবাসে কর্মরতদের মধ্যে ‘রহস্যময় অসুস্থতার (হাভানা সিনড্রোম)’ লক্ষণ দেখা দেওয়ায় হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর বিলম্বিত হয়েছে।

মঙ্গলবার সিঙ্গাপুর থেকে হ্যানয়ের উদ্দেশে তার নির্ধারিত ফ্লাইটটি কয়েক ঘণ্টা পিছিয়ে যায়। খবর বিবিসির।

হ্যানয়ের মার্কিন দূতাবাসের কর্মীদের মধ্যে হাভানা সিনড্রোমের লক্ষণ দেখা দেওয়ার সময় কমলা হ্যারিস সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। তবে দূতাবাসের ঠিক কোন কর্মকর্তা এই রোগে আক্রান্ত হয়েছিলেন, সেটি এখনও পরিষ্কার নয়।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মার্কিন দূতাবাসে কর্মরতরা ২০১৬ সালে প্রথমবার রহস্যময় হাভানা সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন। সম্ভবত মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে সেখানকার কর্মীরা এই রোগে আক্রান্ত হয়েছিলেন।

ভিয়েতনামের রাজধানীতে আক্রান্তদের সঙ্গে ইতিপূর্বে অন্যান্য স্থানে যারা এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে মিল রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সিঙ্গাপুর থেকে ভিয়েতনামের উদ্দেশে কমলা হ্যারিসের যাত্রা কয়েক ঘণ্টা বিলম্বিত হয়। তবে পরিস্থিতি সতর্কভাবে মূল্যায়নের পর হ্যারিস ও তার প্রতিনিধিদল হ্যানয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং বর্তমানে তারা ভিয়েতনামের রাজধানীতে অবস্থান করছেন।

অসুস্থতার কারণে হ্যানয় দূতাবাসের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে একাধিক কর্মীকে।

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গত রোববার সিঙ্গাপুর পৌঁছান। সেখান থেকে তার মঙ্গলবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যাওয়ার কথা থাকলেও তা কিছুটা বিলম্বিত হয়।

কমলা হ্যারিসের আগে যুক্তরাষ্ট্রের আর কোনো ভাইস প্রেসিডেন্ট ভিয়েতনাম সফর করেননি। ভিয়েতনাম সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সম্মেলনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কমলা হ্যারিসের।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
পাকিস্তানে চীনা প্রকৌশলীবাহী গাড়িতে বোমা হামলায় নিহত ৮

পাকিস্তানে চীনা প্রকৌশলীবাহী গাড়িতে বোমা হামলায় নিহত ৮

জনগণের মতামত ছাড়াই হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট: পরিবেশ উপদেষ্টা

জানুয়ারির প্রথম দিন সব নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা

জানুয়ারির প্রথম দিন সব নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিক্রমাসিংহে

টিটিই শফিকুলের বরখাস্তের আদেশ প্রত্যাহার: রেলমন্ত্রী

বাংলাদেশের বর্তমান সর্বমোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ

দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি

শাহরুখপুত্রের জামিন নাকচ, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী রাভিনা

শাহরুখপুত্রের জামিন নাকচ, ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী রাভিনা

ইএসডিও আয়োজনে ঠাকুরগাঁওয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত

রেল ট্রানজিট নিয়ে যারা সমালোচনা করছে, তারা ১৯৭১ সালে পাকিস্তানের দালালি করেছে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা