রবিবার , ২৯ আগস্ট ২০২১ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইনিংস ব্যবধানে লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৯, ২০২১ ১০:৩৬ পূর্বাহ্ণ
ইনিংস ব্যবধানে লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে আধিপত্য বিস্তার করা ভারত লিডসে গিয়ে খেই হারিয়ে ফেলে। হেডিংলিতে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৭৮ রানে অলআউট হয় ভারত।

জবাবে জো রুটের সেঞ্চুরি ৪৩২ রান করে ইংল্যান্ড। ৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত করতে পেরেছে ২৭৮ রান। অর্থাৎ ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে হেরে যায় ভারত।

প্রায় তিন বছর পর ইনিংস ব্যবধানে হারল বিরাট কোহলির দল।

এমন লজ্জার হারে অবশ্য মনোবল হারাননি ভারতীয় অধিনায়ক। কষ্ট পেলেও এমন পরিস্থিতি থেকে উত্তরণের বিষয়কে ভালোবাসেন বলে জানালেন কোহলি। 

শনিবার ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে কোহলি বলেছেন, ‘যেটা এক ম্যাচে হয়েছে, সেটা যদি বারবারই হতো, তাহলে তো হেডিংলিতেও আমাদের জেতার কথা ছিল। কারণ লর্ডসে আগের ম্যাচটি আমরাই জিতেছিলাম। কিন্তু এটা হয়নি। আমরা এমন পরিস্থিতি ভালোবাসি, যেখানে মানুষ আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, সন্দেহ করে। এই পরিস্থিতি বেশি ভালোবাসি। আর এই পরাজয়ে আমরা মনোবল হারাচ্ছি না। ড্রেসিংরুমে সবাই অনেক কষ্ট পেয়েছে। তবে আপনি যখন কষ্ট পাবেন, তখন সেসব জিনিসগুলো ঠিক করার চেষ্টা করবেন যেগুলো আপনার পক্ষে আসেনি। এ জিনিস মাথায় রেখেই আমরা পরের দুই ম্যাচ খেলব।’ 

ম্যাচ হারার কারণ জানাতে গিয়ে বিরাট কোহলি বলেন, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ম্যাচে আমরা ব্যর্থ হয়েছি। দ্বিতীয় ইনিংসে ভালো করেছি আমরা। বোলিংয়ের ক্ষেত্রেও তাই। আমি মানছি যে, আমরা ধারাবাহিক নই। এটাই। আমি জানি, হেরে গেলে কী কী আসতে পারে সামনে। কিন্তু আগেও বলেছি, আমি এই ফাঁদে পা দেবো না। আমরা দল হিসেবে হারি, দল হিসেবেই জিতি।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্কে বাংলাদেশি ডেমক্র্যাটদের সমাবেশে কংগ্রেসপ্রার্থীকে সমর্থন

১৯ বিশিষ্ট নাগরিকের প্রশ্ন: কেন প্রতিবাদকারীদের গ্রেপ্তার হতে হয়

বিশ্বকাপের মূলপর্বে খেলতে নামিবিয়ার প্রয়োজন ১২৬ রান

বিশ্বকাপের মূলপর্বে খেলতে নামিবিয়ার প্রয়োজন ১২৬ রান

ছাত্র রাজনীতি বন্ধ হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তি ও দেশের সামগ্রিক উন্নয়নে গতি আসবে

শান্তির খোঁজে ভারত-পাকিস্তান ফাইনাল চান সাকলাইন

শান্তির খোঁজে ভারত-পাকিস্তান ফাইনাল চান সাকলাইন

তিন মাসে বিদেশি ঋণ বাড়ল সাত বিলিয়ন ডলার

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত ২৭ কিলোমিটার সংযোগ সড়ক হচ্ছে

পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত ২৭ কিলোমিটার সংযোগ সড়ক হচ্ছে

মানিকগঞ্জে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষক বহিস্কার

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা

যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা