মঙ্গলবার , ৩১ আগস্ট ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি ঢাকার পথে

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩১, ২০২১ ৭:২১ পূর্বাহ্ণ
আফগানিস্তানে আটকে পড়া ৬ বাংলাদেশি ঢাকার পথে

আফগানিস্তানে আটকে পড়া ছয়জন বাংলাদেশি কাতারের রাজধানী দোহা থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন। এমিরাতস এয়ারের ফ্লাইটে (ইকে-৫৮৪) কাতার থেকে দুবাই হয়ে রাত ১১টা ২০ মিনিটে তাদের ঢাকায় নামার কথা রয়েছে। এ ছয়জন বাংলাদেশি আফগানিস্তানের টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তারা কাবুল থেকে দোহায় ফিরে মার্কিন সামরিকঘাঁটিতে ছিলেন ।

যে ছয়জন বাংলাদেশি ফিরছেন তারা হলেন— রাজিব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মো. মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন।

তালেবানের অনুমতি না পাওয়ায় অভাবনীয় দুর্ভোগ ও উৎকন্ঠায় বিমানবন্দরের বাইরে সময় কাটিয়ে তারা এখন বাংলাদেশে রওনা দিয়েছেন। আফগানিস্তানের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি আফগান ওয়্যারলেসে কাজ করতেন বাংলাদেশি ইঞ্জিনিয়ার রাজিব বিন ইসলাম। তিনি শুক্রবার কাবুল থেকে টেলিফোনে যুগান্তরকে বলেছিলেন, কাবুল বিমানবন্দরের ভেতরে ঢুকতে গতকাল আমরা ৬/৭ বার চেষ্টা চালিয়েছি। কিন্তু সফল হইনি । মার্কিন বাহিনী ও তালেবানের উভয়ের অনুমতি ছাড়া কেউ সেইফ প্যাসেজ পাচ্ছেন না । আমরা সেইফ প্যাসেজের অপেক্ষায় আছি। 

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাবার পর বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। 

রাজিব জানান, মার্কিন বাহিনী ও আফগান কর্তৃপক্ষ যৌথভাবে আফগান ওয়্যারলেস কোম্পানিটি চালু করেছে । 

জানতে চাইলে রাজিব বলেন, কাবুলের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। গাড়ি চলছে । দোকানপাট খুলেছে। রাস্তায় তালেবানের টহল আছে। ভয়ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

বিদেশিদের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ

ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সৌদি প্রবেশ নিষিদ্ধ

‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস

হাসপাতালে ওয়ার্ডের ভেতর রোগীর গা ঘেঁষে ঘুরছে কুকুর, দেখার কেউ নেই

লকডাউন বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লকডাউন বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অবশেষে শেষ হতে চলেছে ভারত-চীনের সীমান্ত সমস্যা

ইউক্রেনে নিহত বাংলাদেশি ইঞ্জিনিয়ার হাদিসের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি

ইউক্রেনে নিহত বাংলাদেশি ইঞ্জিনিয়ার হাদিসের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি

জনগণের মতামত ছাড়াই হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট: পরিবেশ উপদেষ্টা

বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্মরণে যা বললেন মমতা

বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্মরণে যা বললেন মমতা