Saturday , 11 September 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আইসিইউতে পেলে ইনস্টাগ্রামে লিখলেন, ‘আবার খেলতে নামব’

প্রতিবেদক
Probashbd News
September 11, 2021 12:19 pm
আইসিইউতে পেলে ইনস্টাগ্রামে লিখলেন, ‘আবার খেলতে নামব’

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। তার কোলন টিউমার অস্ত্রোপচার করে সরিয়ে ফেলার পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। শুক্রবার তার চিকিৎসকরা এ তথ্য জানান।

৮০ বছর বয়সী পেলের এই অস্ত্রোপচার হয়েছে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্ঞান ফিরেছে ব্রাজিলিয়ান কিংবদন্তির, এখন শারীরিক অবস্থা স্থিতিশীল।

পেলে সুস্থ আছেন, তা তিনিই পোস্ট করে জানিয়েছেন নেটমাধ্যমে। ইনস্টাগ্রামে মজা করে লিখেছেন, ‘বন্ধুরা, আমি প্রতিদিন আরও সুস্থ হয়ে উঠছি। আবার খেলতে নামব। তবে তার আগে আরও কিছু দিন সময় লাগবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’

গত ৩১ আগস্ট থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে টিউমার  ধরা পড়ে। তবে সেটা ক্যান্সার কি না, তা জানা যায়নি। 

সূত্র : ইয়াহু নিউজ

সর্বশেষ - বিনোদন