বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ ২৪,৮৩০ টাকা

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
মাথাপিছু বিদেশি ঋণের পরিমাণ ২৪,৮৩০ টাকা

বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার বা ২৪ হাজার ৮৩০ টাকা (১ ডলার = ৮৫ টাকা ধরে)। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

 স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি (৩০ জুন, ২০২১) ৪ হাজার ৯৪৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়ন বা ১৬ কোটি ৯৩ লাখ। এই হিসাবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার।

দিদারুল আলমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিভিন্ন উন্নয়ন–সহযোগী দেশ বা সংস্থার সঙ্গে ৩০ জুন ২১ পর্যন্ত ঋণচুক্তির পরিমাণ ৯ হাজার ৫৯০ কোটি ৮৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৫ হাজার ৯৪৫ কোটি ৮০ লাখ মার্কিন ডলার ছাড় হয়েছে। ছাড়ের অপেক্ষায় আছে ৪ হাজার ৬৪৫ কোটি ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

বিভিন্ন উন্নয়ন–সহযোগী দেশ বা সংস্থার সঙ্গে ঋণচুক্তির মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে রয়েছে ২ হাজার ৪৭২ কোটি ৪০ লাখ, এডিবির সঙ্গে রয়েছে ১৭৩২ কোটি ৬৭ লাখ ও জাপানের সঙ্গে ১ হাজার ৯১৭ কোটি ৫৪ লাখ ডলারের চুক্তি। এ ছাড়া রাশিয়ার সঙ্গে ১ হাজার ১৫২ কোটি ৭৩ লাখ, চীনের সঙ্গে ৮০৩ কোটি ৫৫ লাখ, ভারতের সঙ্গে ৭২৭ কোটি ৮৫ লাখ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৯৬ কোটি ৯৭ লাখ, আইডিবির সঙ্গে ১০৬ কোটি ২৭ লাখ ও এআইআইবির সঙ্গে ২০৬ কোটি ৯০ লাখ ডলারের চুক্তি রয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে বাংলাদেশি কারি শিল্পের ১৬তম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশিরা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে কোরবানির মাংস বিতরণ করেছে

আন্দোলনে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

তিন দিনে ৩ কিংবদন্তি ক্রিকেটারকে হারিয়ে শোকে কাতর অস্ট্রেলিয়া

তিন দিনে ৩ কিংবদন্তি ক্রিকেটারকে হারিয়ে শোকে কাতর অস্ট্রেলিয়া

যাকে খুশি মডেল বা অভিনেত্রী বলবেন না, আপত্তি জয়ার

যাকে খুশি মডেল বা অভিনেত্রী বলবেন না, আপত্তি জয়ার

বিদ্যুতের বিল অস্বাভাবিক হলেও দেশ অন্ধকারে নিমজ্জিত: রিজভী

বিদ্যুতের বিল অস্বাভাবিক হলেও দেশ অন্ধকারে নিমজ্জিত: রিজভী

স্বতন্ত্র প্রার্থীদের চমক, ধরাশায়ী আ.লীগ

স্বতন্ত্র প্রার্থীদের চমক, ধরাশায়ী আ.লীগ

প্রথম আমেরিকান হিসেবে রবার্ট প্রেভোস্ট পোপ নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় বাংলাদেশের

বিএনপিই পাতানো খেলা ও গোপন ষড়যন্ত্রের কারিগর: কাদের

বিএনপিই পাতানো খেলা ও গোপন ষড়যন্ত্রের কারিগর: কাদের