Thursday , 7 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিক্ষোভের মুখে গর্ভপাত বিরোধী আইন সাময়িকভাবে বাতিল

প্রতিবেদক
Probashbd News
October 7, 2021 1:30 pm
বিক্ষোভের মুখে গর্ভপাত বিরোধী আইন সাময়িকভাবে বাতিল

তীব্র আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সম্প্রতি পাস হওয়া গর্ভপাত বিরোধী আইন সাময়িকভাবে বাতিল করেছে দেশটির একটি আদালত। ওই আইনের মাধ্যমে গর্ভ ধারণের ছয় সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল। 

ওই আইনের বৈধতা চ্যালেঞ্জের মুখে পড়ায় আইনটি কার্যকর না  করার অনুরোধ জানায় বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের জেলা জজ রবার্ট পিটম্যান সেই অনুরোধ অনুমোদন করেছেন। 

হোয়াইট আইন আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলছে, এর ফলে যুক্তরাষ্ট্রের সাংবিধানে দেওয়া নারী অধিকারের বিষয়টি ফের প্রতিষ্ঠিত হচ্ছে। এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে হোয়াইট হাউস। 

টেক্সাস অঙ্গরাজ্যে পাস হওয়া ওই আইন গত মাসে কার্যকর হয়। একে যুক্তরাষ্ট্রের গর্ভপাতবিষয়ক সবচেয়ে কঠোর আইন বলা হচ্ছিল। এরপর থেকে ওই আইনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন নারীরা। 

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ‘রো বনাম ওয়েড’ নামের ঐতিহাসিক রায়ে মার্কিন নারীদের গর্ভপাতে বৈধতা দেওয়া  হয়েছিল। রো বনাম ওয়েড আইনের প্রসঙ্গ তুলে টেক্সাসের গর্ভপাতবিরোধী নতুন আইনের সমালোচনা করেছিলেন আন্দোলনকারীরা। নতুন আইনকে ১৯৭৩ সালের ‘রো বনাম ওয়েড’ আইনের লঙ্ঘন বলে দাবি করছিলেন তারা।  এসবের পরিপ্রেক্ষিতেই এই নতুন সিদ্ধান্ত নিয়েছে আদালত।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
‘ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা চলছে’

‘ফেসবুকে বিএনপির শীর্ষ নেতাদের ভাবমূর্তি বিনষ্টের অপচেষ্টা চলছে’

নির্ধারিত সময়ে সঞ্চালন লাইন নির্মাণ নিয়ে সংশয়

ফুটবলে যেখানে ব্রাজিল-আর্জেন্টিনাকেও ছাপিয়ে গেছে জাপান

ফুটবলে যেখানে ব্রাজিল-আর্জেন্টিনাকেও ছাপিয়ে গেছে জাপান

প্রবাসীদের কল্যাণে চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা

নিউইয়র্কে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে জাকির হোসেন সুমন সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত

রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলার রায় পেছাল

রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলার রায় পেছাল

যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ২ হাজার রকেট ছুড়বে: ইসরাইল

যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ২ হাজার রকেট ছুড়বে: ইসরাইল

তুরস্ক এখনও কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে চায়

তুরস্ক এখনও কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিতে চায়