রবিবার , ১৭ অক্টোবর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রথমবারের মতো ইপিজেড পরিদর্শনে ডাইফ মহাপরিদর্শক

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৭, ২০২১ ১২:৪৬ অপরাহ্ণ
প্রথমবারের মতো ইপিজেড পরিদর্শনে ডাইফ মহাপরিদর্শক

দেশে প্রথমবারের মতো বিভিন্ন ইপিজেডে অবস্থিত কারখানা পরিদর্শন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। গত বৃহস্পতি ও শনিবার (১৪ ও ১৬ অক্টোবর) অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ এসব কারখানা পরিদর্শন করেন।

নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত উত্তরা ইপিজেডের দুটি দেশি ও দুটি বিদেশি কারখানা পরিদর্শন করেন ডাইফ মহাপরিদর্শক।

বৃহস্পতিবার তিনি ইপিজেডের সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড ও ম্যাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শনিবার দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ও ভেনচুরা লেদার ওয়্যার এমএফওয়াই (বিডি) লিমিটেড পরিদর্শন করেন।

ইপিজেড পরিদর্শনকালে কারখানাগুলোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়, ইপিজেডের মেডিকেল সেন্টার, সিকিউরিটি ব্যারাক, স্কুল অ্যান্ড কলেজ দর্শন করেন ডাইফ মহাপরিদর্শক।

১৯৮৩ সালে বাংলাদেশে ইপিজেড চালু হয়। এরপর থেকে এ পর্যন্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে ইপিজেডভুক্ত কারখানায় অফিসিয়ালি পরিদর্শন করা হয়নি।

বৃহস্পতিবার ইপিজেড পরিদর্শনের মধ্য দিয়ে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাধ্যমে পরিদর্শন শুরু হলো। এ ব্যাপারে ইপিজেড কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা করে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেল শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি বাড়াবে: ব্লুমবার্গ

খালেদা জিয়াকে পৃথিবী থেকে বিদায় করতেই চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র: রিজভী

খালেদা জিয়াকে পৃথিবী থেকে বিদায় করতেই চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র: রিজভী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় মাদকব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫৬ জনের মৃত্যু

“KITE Foundation এর পক্ষ থেকে জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন”

এমপিদের নিয়ে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত ইমরান খানের

ইতালির ভেনিসে বৈশাখী উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিপক্ষ ইসরাইলি দেখে খেলতেই এলেন না সুদানের খেলোয়াড়

প্রতিপক্ষ ইসরাইলি দেখে খেলতেই এলেন না সুদানের খেলোয়াড়

বাংলাদেশি ব্রাদার্স সিডনি অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুর, সাধারণ সম্পাদক ইলিয়াস