Sunday , 19 October 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিমানবন্দরে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
Probashbd News
October 19, 2025 11:26 am

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের সাত সদস্যের কমিটি গঠন।

শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নওসাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়।

আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের লক্ষ্যে নিম্নোক্ত কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।

কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চীফ (ফ্লাইট সেফটি), সদস্যসচিব করা হয়েছে বিমানের উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (করপোরেট সেফটি এন্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি এস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি) ও উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি)।

কমিটিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে:

ক) অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিতকরণ।

খ) ক্ষয়-ক্ষতি নির্ধারণ।

গ) অগ্নিকাণ্ডের দায়-দায়িত্ব চিহ্নিত করা।

ঘ) ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সুপারিশমালা তৈরি করা।

এই কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

সর্বশেষ - বিনোদন