বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইতালি থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৫, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুই দিনের ইতালি সফর শেষে দেশে ফিরেছেন।

প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার (১৫ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে গত রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। রোম ফিউমিসিনো বিমানবন্দরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রোকেবুল হক প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সোমবার এফএও আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এছাড়া সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
কিয়েভের ৬০ কিলোমিটার দূরে হাসপাতাল দখলে নিল রুশ বাহিনী

কিয়েভের ৬০ কিলোমিটার দূরে হাসপাতাল দখলে নিল রুশ বাহিনী

অস্তিত্ব সংকটে ভুগছে তালেবান, বললেন বাইডেন

অস্তিত্ব সংকটে ভুগছে তালেবান, বললেন বাইডেন

যে কারণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পেতে চাইছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র

যে কারণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পেতে চাইছে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র

ব্রিটেনে নারীদের ওপর সুই হামলা আশঙ্কাজনকহারে বাড়ছে

ব্রিটেনে নারীদের ওপর সুই হামলা আশঙ্কাজনকহারে বাড়ছে

নিউইয়র্কে আন্তর্জাতিক খাদ্য উৎসবে বাংলাদেশ কনস্যুলেট

সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দুই দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব শুরু

লরি চালকের অন্য কোনো উদ্দেশ্য ছিল, বললেন সায়ন্তিকা

লরি চালকের অন্য কোনো উদ্দেশ্য ছিল, বললেন সায়ন্তিকা

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

‘হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ সব চেয়ে বড় ক্রিমিনাল’

‘হামিদ কারজাই, আব্দুল্লাহ আব্দুল্লাহ সব চেয়ে বড় ক্রিমিনাল’

জার্মানির কাছ থেকে প্রথম অ্যান্টি-এয়ারক্রাফ্ট ট্যাঙ্ক পেল ইউক্রেন