Friday , 8 October 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আল-আকসায় ইহুদিদেরও প্রার্থনার অনুমতি ইসরায়েলি আদালতের

প্রতিবেদক
Probashbd News
October 8, 2021 10:42 am
আল-আকসায় ইহুদিদেরও প্রার্থনার অনুমতি ইসরায়েলি আদালতের

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ কমপ্লেক্সে ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দিয়েছে ইসরায়েলের একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশটির একটি ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। খবর আল জাজিরার।

আদালতের রায়ে বলা হয়েছে, ইহুদিরা চাইলে নীরবে প্রার্থনা করতে পারবেন, এটি তাদের অপরাধ বলে গণ্য হবে না। দীর্ঘদিন ধরে চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়েন এবং পশ্চিম দেয়ালে প্রার্থনা করেন ইহুদিরা। তবে আদালতের এ রায় প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা। তাদের অভিযোগ, আল-আকসা দখলের জন্যই এ রায় দেওয়া হয়েছে।

ইসরায়েলের রাবি আরিয়েহ লিপ্পো নামে এক দখলদার আল-আকসা কমপ্লেক্সে প্রার্থনা করায় তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞার প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে আদালত ইহুদিদের আল-আকসা কমপ্লেক্সে নীরবে প্রার্থনা করার অনুমতি দেয়।

এদিকে, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম স্তাইয়া ইসরায়েলের আদালতের সিদ্ধান্তের পর আল-আকসা মসজিদ কমপ্লেক্সের পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র আল-আকসা মসজিদে নতুন বাস্তবতা আরোপে ইসরায়েলি অপতৎপরতার আমরা বিরোধীতা করছি।

তেল আবিব ও আম্মানের ১৯৯৪ সালের শান্তি চুক্তির পর আল-আকসা মসজিদের তত্বাবধায়ক ছিল জর্ডান। ইসরায়েলের এ রায়কে আল-আকসা মসজিদের ইতিহাসগত ঐতিহ্য এবং আইনী মর্যাদার গুরুতর লঙ্ঘন বলে সমালোচনা করেছে আম্মান।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

৯ এপ্রিল পর্যন্ত তেল আবিব ফ্লাইট বাতিল করেছে জার্মানি

শেখ হাসিনার ফাঁসি না দেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ

দৈনিক ৫০ কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন হবে ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগারে

বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম ওয়ান এবং টু পাইপলাইনে একই দিনে তিনটি লিকেজ

মিশিগানে ১৩ প্রবাসী সাংবাদিককে সম্মাননা

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের চেয়েও খাবার বেশি নষ্ট হয় বাংলাদেশে

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

ইউক্রেন থেকে বাংলাদেশিদের সাবধানে পোল্যান্ড যাওয়ার পরামর্শ

টিকে থাকার লড়াইয়ে শুরুতেই বিপাকে মুম্বাই

টিকে থাকার লড়াইয়ে শুরুতেই বিপাকে মুম্বাই

গাজায় এক পরিবারের আটজনসহ ২৪ ঘণ্টায় ২১ ফিলিস্তিনি নিহত

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল