Tuesday , 9 November 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

গণতন্ত্রকামীদের হুমকিতে মিয়ানমারে ৮০ কর্মকর্তার পদত্যাগ

প্রতিবেদক
Probashbd News
November 9, 2021 11:59 am
গণতন্ত্রকামীদের হুমকিতে মিয়ানমারে ৮০ কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে গণতন্ত্রকামী প্রতিরোধযোদ্ধাদের হুমকির মুখে পদত্যাগ করেছেন অন্তত ৮০ জন প্রশাসনিক কর্মকর্তা। দেশটির ম্যাগওয়ে অঞ্চলের নাটমাউক জনপদে জান্তা সরকারের নিয়োগ দেওয়া এসব কর্মকর্তা আর দায়িত্বপালন করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি মঙ্গলবার (৯ নভেম্বর) জানিয়েছে, গত ১ নভেম্বর ম্যাগওয়েভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী বেইকথানো পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) স্থানীয় প্রশাসকদের দুই সপ্তাহের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছিল। নাহলে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছিল তারা।

এর পরিপ্রেক্ষিতে গত শনিবার (৬ নভেম্বর) পর্যন্ত নাটমাউক জনপদের ৮০ জনের বেশি ওয়ার্ড ও গ্রাম প্রশাসক ইস্তফা দিয়েছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা জানান, অনেকেই অনলাইনে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। জীবন বিপণ্ন হওয়ার ভয়ে তারা এমনটি করেছেন।

নাটমাউকের কাঙ্গি ওয়ার্ডের এক বাসিন্দা বলেন, আমার মনে হয় তারা পিডিএফের হুমকির কারণে পদত্যাগ করেছেন। কারণ এটি তাদের কাছে জীবন-মরণ প্রশ্ন। তাছাড়া পদত্যাগের জন্য পরিবারের চাপও থাকতে পারে।

চলতি মাসের শুরুর দিকে নাটমাউকে হত্যার শিকার হয়েছেন জান্তা-নিযুক্ত এক ভিলেজ-ট্র্যাক্ট প্রশাসক এবং এক শিক্ষা কর্মকর্তা।

নামপ্রকাশে অনিচ্ছুক কালারশিন গ্রামের এক বাসিন্দা বলেন, আমাদের গ্রামে কেউই প্রশাসক হিসেবে কাজ করতে চান না। নিহত শিক্ষা কর্মকর্তা ধর্মঘটরত শিক্ষকদের কাজে ফিরতে চাপ দিচ্ছিলেন। নিহত হওয়ার তিন দিন পর তার মরদেহ পাওয়া যায়। আমার মনে হয়, এটিই গণপদত্যাগের কারণ।

সর্বশেষ - বিনোদন