Tuesday , 3 January 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সৌদিতে পৌঁছে গেছেন রোনালদো

প্রতিবেদক
Probashbd News
January 3, 2023 3:37 am

আল নাসরে তার যোগ দেওয়ার খবরটা কয়েক দিন আগেই এসেছিল। এরপর থেকেই শুরু হয়েছিল অপেক্ষা, ক্রিশ্চিয়ানো রোনালদো কবে আসবেন সৌদি আরবে? সে অপেক্ষা শেষ হয়েছে আজ। রোনালদো অবশেষে এসে পৌঁছেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে।

২২১৩ কোটি টাকার চুক্তি করে ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। সেই তাকে আজ নিজেদের মাঠে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদি ক্লাবটি। তার ঠিক আগে সৌদি সময় সোমবার গভীর রাতে রিয়াদে এসে পৌঁছেছেন রোনালদো, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল এখবারিয়া।

সৌদিতে পৌঁছে রোনালদো উঠেছেন একটি বিলাসবহুল হোটেলে। এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, রোনালদো একা যাননি সেখানে। তার সঙ্গে আছে তার সহকারীদের বিশাল বহর, সঙ্গে একটা ব্যক্তিগত নিরাপত্তা ফার্মও। তাদেরও ঠিকানা হয়েছে সেই হোটেলেই।

কাতার বিশ্বকাপের ঠিক আগে এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্তাব্যক্তিদের ধুয়ে দিয়েছিলেন তিনি। ইউনাইটেড অধ্যায়টা কার্যত সেখানেই শেষ হয়ে যায় তার। এরপর ‘দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে’ রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।

রোনালদো বিশ্বকাপ শেষ হতেই পাড়ি জমালেন সৌদি ক্লাব আল নাসরে। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ক্লাবটির ঘরের মাঠ মরসুল পার্কে প্রায় ২৫০০০ দর্শকের সামনে রোনালদোকে হাজির করাবে ক্লাবটি।

ক্যারিয়ারের শেষ সময়ে ইউরোপীয় ফুটবল তারকাদের মধ্যপ্রাচ্যে আসাটা অবশ্য নতুন কিছু নয়। জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলা, জর্জ উইয়াহর মতো তারকারাও ক্যারিয়ার-সায়াহ্নে এসেছেন মধ্যপ্রাচ্যে। তবে এই তালিকায় রোনালদো যে সবচেয়ে বড় নাম, তা বলাই বাহুল্য।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ঝুঁকিতে নোয়াখালীর ঐতিহ্য ‘হেরাঙ্গির হোল’

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

সিরাজগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সেনাপ্রধান

ঈদ উদযাপনে দেশের বাইরে যাচ্ছেন প্রায় দুই লাখ মানুষ

পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

যুক্তরাজ্যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী কিউসি ব্যারিস্টার সুলতানা তাপাদার

যুক্তরাজ্যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী কিউসি ব্যারিস্টার সুলতানা তাপাদার

রোহিঙ্গা সংকট সমাধানে জোরালোভাবে পাশে থাকবে ফ্রান্স

রোহিঙ্গা সংকট সমাধানে জোরালোভাবে পাশে থাকবে ফ্রান্স

কাবুল বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

কাবুল বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

বন্দুক হামলার শিকার ডোনাল্ড ট্রাম্প

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

হিজাব-বিতর্ক: উত্তর প্রদেশে মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের করোনা টিকা বাধ্যতামূলক করার চিন্তা

যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বিদেশিদের করোনা টিকা বাধ্যতামূলক করার চিন্তা