Friday , 9 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা

প্রতিবেদক
Probashbd News
December 9, 2022 5:55 am

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ কোথায় হবে তা নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন, এ নিয়ে ঢাকায় সংঘাতে একজনের মৃত্যুও হয়েছে

১০ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সভা-সমাবেশ ও গণমাধ্যমে সরকারি দল ও বিরোধী দলের শীর্ষ নেতাদের কথার লড়াইয়ে ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত হয়েছে।

পরিস্থিত দেখে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা আশঙ্কা করছেন রাজনৈতিক দলগুলো একে অপরকে টার্গেট করলে সংঘাত-সংঘর্ষ রাজপথে ছড়িয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। আর তাতে সরকারি-বেসরকারি আফিস, ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম বাধার মুখে পড়তে পারে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বাংলাদেশি খাবারের দোকান পরিচালনা করেন মিন্টু মিয়া। তিনি বলেন, আমরা বিদেশে এসেছি টাকা রোজগার করে দেশ গড়তে। দেশকে আর্থিকভাবে সহাযোগিতা করার জন্য। দেশের ভবিষ্যৎ সুচিন্তিত করবে রাজনৈতিক দলগুলো। সেটা কিন্তু হচ্ছে না। আমরা দেশ নিয়ে বেশি টেনশনে থাকি।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী ইকবাল হোসেন বলেন, স্বাধীনতা অর্জন করেছি, পঞ্চাশ বছর পরও আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পাচ্ছি। জাতির মধ্যে ঐক গড়ে ওঠেনি। আমরা সবাই মিলে বাংলাদেশকে গড়তে চাই। কোনো সংঘাত, রক্ত, জীবনহানি এসব চাই না।

জোহানেসবার্গের ব্যবসায়ী নোয়াখালীর ইউসুফ মিয়ার বড় ছেলে স্থানীয় একটি কলেজে পড়ছেন। তিনি বলেন, বিদেশে বসে দেশে থাকা পরিবার-পরিজন, ছেলেদের নিয়ে সারাক্ষণ চিন্তায় থাকি। আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা দরকার।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতি লন্ডন ও জার্মানির উদ্দেশে যাত্রা করবেন কাল

২০২৫ থেকে সিঙ্গাপুরে বিদেশি কর্মকর্তা নিয়োগে আরও কড়াকড়ি

ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু!

ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু!

রুবেলের কবর স্থায়ী করে তার পরিবারকে চিঠি

ইউরোপ ততটুকুই ইতিবাচক সাড়া পাবে যতটুকু সহযোগিতা করবে: ইরান

ইউরোপ ততটুকুই ইতিবাচক সাড়া পাবে যতটুকু সহযোগিতা করবে: ইরান

বিশ্ববাজারে তেলের দাম কমছে. বাড়ছে বাংলাদেশে

ট্রাসের সমালোচনা করে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রিসে দেড় মাস ধরে নিখোঁজ বাংলাদেশি প্রবাসী

শ্রীনগরে বসতবাড়িতে আগুন, রাস্তার মাঝখানে বিদ্যুৎ খুঁটিতে ফায়ার সার্ভিসের গাড়ি আটকা

মালয়েশিয়ায় করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ

মালয়েশিয়ায় করোনা কেড়ে নিল বাংলাদেশির প্রাণ