বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: মির্জা ফখরুল

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১৬, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: মির্জা ফখরুল

বিজয়ের ৫০ বছরেও স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশে আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো।  এই দেশকে মুক্ত করবো।

বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বলেছেন, আমাদের দুর্ভাগ্য, যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম আজ ৫০ বছর পরেও তা বাস্তবায়িত হয়নি। আমাদের স্বাধীনতার চেতনা ছিল– একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। 

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।  তার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। 

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা নাজিমুদ্দিন আলম, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা

এলডিসি ইস্যুতে দাসত্ব নয়, স্বনির্ভর হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

৯ বছর পর ইতালি আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৪ নভেম্বর

৯ বছর পর ইতালি আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৪ নভেম্বর

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তান নিয়ে যে আশঙ্কার কথা শোনালেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

গ্রেফতার এড়াতে লাইভে আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী

গ্রেফতার এড়াতে লাইভে আত্মহত্যার হুমকি দিলেন অভিনেত্রী

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পেলেন আন্দোলনরত প্রবাসীরা

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে গুলি, কার্যক্রম বন্ধ

মো. সাহাবুদ্দিন চুপ্পু দেশের ২২তম রাষ্ট্রপতি

হংকং থেকে আসা কাপড়ের চালানে দেড় লাখ মেমোরি কার্ড