বুধবার , ৩ আগস্ট ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আল্ট্রাসনোতে ২, বাচ্চা প্রসব হলো ১

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২২ ৮:১৮ পূর্বাহ্ণ

সিলেটে বাচ্চা চুরির অভিযোগে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুরের পর দীর্ঘক্ষণ বৈঠক করেও সমঝোতা হয়নি। আজ বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টায় এ বিষয়ে ফের বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকালে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান চুরির অভিযোগ তুলে হামলা ও ভাঙচুর চালান এক প্রসূতির স্বজনরা। এসময় হাসপাতালের কয়েকটি বুথ ও কক্ষের গ্লাস এবং কম্পিউটার ভাঙচুর করা হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

পুলিশ, ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন দক্ষিণ সুরমার তেতলি এলাকার প্রবাসী মাসুক মিয়ার স্ত্রী শারমিন বেগম। তিনি সেখানে ভর্তি হওয়ার পর চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র নেন সংশ্লিষ্টরা। এর কিছুক্ষণ পর অস্ত্রোপচারের মাধ্যমে শারমিনের একটি সন্তান প্রসব হয়। কিন্তু পূর্বের আলটাসোনগ্রাফির রিপোর্ট অনুযায়ী প্রসূতির স্বজনরা দুটি বাচ্চার কথা জিজ্ঞেস করলে কর্তব্যরতরা কোনো সদোত্তর দেননি। পরবর্তীতে স্বজনরা নর্থ ইস্ট হাসপাতালে করা আলট্রাসনোগ্রাফির রিপোর্ট দেখাতে বললে সেটা না দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান কর্তব্যরতরা।
একপর্যায়ে শারমিনের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাসও দেন। কিন্তু রোগীর স্বজনরা একাধিকবার বিষয়টি জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ এড়িয়ে যান।

এদিকে, মঙ্গলবার বিকেল ৩ টার দিকে হাসপাতালে শারমিনের স্বজনরা গেলে অসদাচরণ করেন দায়িত্বশীলরা। এর জেরে হাসপাতালের লোকজন ও রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে শারমিনের স্বজনরা হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়পক্ষকে নিয়ে দীর্ঘক্ষণ হাসপাতালের সম্মেলন কক্ষে বৈঠক করে। তবে বৈঠকে বসলেও হাসপাতালের সকল পরিচালক না থাকায় দুপক্ষের সমঝোতা হয়নি।

এ ব্যাপারে শারমিনের দেবর নিজাম উদ্দিন বলেন, আমরা তাদের কথামতো আলট্রাসনোগ্রাফি করাই। এতে বলা হয়- আমার ভাবির গর্ভে দুটি সন্তান রয়েছে এবং তারা সুস্থ আছে। কিন্তু হাসপাতালে আসার পর আমার ভাবির সিজার করা হলে একটি সন্তান আমাদের কাছে এনে দেয়া হয়। এ বিষয়ে কর্তব্যরতদের আমরা জিজ্ঞেস করলে তারা কোনো সদুত্তর দেননি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি জানাই। কিন্তু শনিবার বাচ্চা প্রসব হলেও হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার পর্যন্তও সুরাহা করেননি। আজ (মঙ্গলবার) আমরা হাসপাতালে এসে বিষয়টি জানতে চাইলে কর্তব্যরতরা আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে তারা আমাদের উপর হামলা চালালে আত্মরক্ষার স্বার্থে আমরা তা প্রতিহত করি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

কুর্দিস ভাষায় বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের মোড়ক উম্মোচন

স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

স্বীকারোক্তি আদায় করতেই পরীমনিকে বার বার রিমান্ড: আইনজীবী

স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক ৩,৫০০ টাকার কিস্তিতে আবাসন

দৃষ্টি ঘোরাতেই সরকার অপ্রাসঙ্গিক বিষয় সামনে আনছে: ফখরুল

দৃষ্টি ঘোরাতেই সরকার অপ্রাসঙ্গিক বিষয় সামনে আনছে: ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের রাষ্ট্রদূত

আমিরাতে হুতিদের হামলা প্রতিহত করল যুক্তরাষ্ট্র

আমিরাতে হুতিদের হামলা প্রতিহত করল যুক্তরাষ্ট্র

ইতালিয়ান পার্লামেন্টে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

এবার চীনের সঙ্গে বিরোধে জড়াল ভারত