বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগানিস্তানে বিশেষ দূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৩০, ২০২১ ৮:৩০ পূর্বাহ্ণ
আফগানিস্তানে বিশেষ দূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের নারী, মেয়ে ও মানবাধিকার রক্ষায় একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে বিশেষ দূত হিসেবে রিনা আমিরির নাম ঘোষণা করেন। যুক্তরাষ্ট্র সরকারের সাবেক এই নারী উপদেষ্টা আফগানিস্তান থেকে বিশৃঙ্খলভাবে মার্কিন সেনা প্রত্যাহারের বিরোধী ছিলেন।

 রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ আফগানিস্তান চাই। যেখানে সব আফগান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অন্তর্ভুক্তিতে বাস করতে পারে। বিশেষ দূত আমিরি আমার সঙ্গে সেই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।’

রিনা আমিরি দুই দশক ধরে সরকারের উপদেষ্টা, জাতিসংঘ ও আফগানিস্তান-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন চিন্তন-প্রতিষ্ঠানের (থিঙ্ক ট্যাংক) হয়ে কাজ করেছেন। তিনি এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে যুক্তরাষ্ট্র সরকারের আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও অ্যান্টনি ব্লিঙ্কেন স্টেফেনি ফস্টার নামে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অভিজ্ঞ কর্মকর্তাকে আফগানিস্তানবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন। আফগানদের উদ্ধার, পুনর্বাসন ও তালেবানের ক্ষমতা দখলে প্রতিশোধের ঝুঁকিতে থাকা নারী ও মেয়েদের নিয়ে কাজ করবেন তিনি।

দুই দশকের যুদ্ধ শেষে গত আগস্টে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেছে। এরপরই পশ্চিমা-সমর্থিত আশরাফ গনি সরকারকে সরিয়ে আবারও ক্ষমতায় বসে তালেবান। ক্ষমতায় আসার পর থেকে তালেবান নারী ও মেয়েদের নিয়ে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করছে। যুক্তরাষ্ট্র এর সমালোচনা করে আসছিল।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আমরা নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

ইউরোপ ততটুকুই ইতিবাচক সাড়া পাবে যতটুকু সহযোগিতা করবে: ইরান

ইউরোপ ততটুকুই ইতিবাচক সাড়া পাবে যতটুকু সহযোগিতা করবে: ইরান

মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস: শিক্ষামন্ত্রী

মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক ক্লাস: শিক্ষামন্ত্রী

তেঁতুলিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সাকিব-তাসকিনকে রেখে ঢাকা টেস্টের দল ঘোষণা

সাকিব-তাসকিনকে রেখে ঢাকা টেস্টের দল ঘোষণা

করোনার টিকা না নিলে বন্ধ হবে বেতন, যেতে পারে চাকরিও!

করোনার টিকা না নিলে বন্ধ হবে বেতন, যেতে পারে চাকরিও!

ফেসবুকের কাছে ১৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় রোহিঙ্গারা

ফেসবুকের কাছে ১৫০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় রোহিঙ্গারা

ই-৯ ভিসা ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক