রবিবার , ২ জানুয়ারি ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রথম আইটেম গান দিয়েই সামান্থার বিশ্বরেকর্ড

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ২, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
প্রথম আইটেম গান দিয়েই সামান্থার বিশ্বরেকর্ড

ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। একের পর এক কাজ দিয়ে বাজিমাত করছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সিনেমা, ওয়েব কনটেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও মাতিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’। এ ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি।

প্রকাশের পর থেকেই এটি ঝড় তুলেছে দুনিয়াজুড়ে। ফলে সামান্থা অভিনীত আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপর ঠাঁই করে নিয়েছে! বিস্ময় করা তথ্যই বটে।

গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’র তালিকা প্রকাশ করেছে, যা শ্রোতাদর্শকের মতামতের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। সে তালিকায় শীর্ষে রয়েছে ‘ও আন্তাভা’।

সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৪ কোটিরও বেশিবার।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম।

গানটিতে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। তেলেগু ভাষার সংস্করণটি এ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রদূত সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের এজেন্ট ছাড়া সরাসরি ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেন

সোয়া কিলোমিটারে খরচ বাড়ছে ৭৫০০ কোটি টাকা

সোয়া কিলোমিটারে খরচ বাড়ছে ৭৫০০ কোটি টাকা

ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে সৌদি

হাশেম পদকে ভূষিত হলেন আবু সাঈদ রিয়াজ

হাশেম পদকে ভূষিত হলেন আবু সাঈদ রিয়াজ

অনুমতি ছাড়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, রায় কেরালার হাইকোর্টের

অনুমতি ছাড়া স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নয়, রায় কেরালার হাইকোর্টের

খারকিভেই প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে: বিবিসির বিশ্লেষণ

খারকিভেই প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে: বিবিসির বিশ্লেষণ

‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা হবে’

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ

যুদ্ধবিরতির সম্ভাবনা জিইয়ে রেখে রাফায় অভিযানের অনুমতি ইসরায়েলের

অ্যাপেক সম্মেলনে অংশ নেবেন , যাবেন না বাইডেন