বুধবার , ৫ জানুয়ারি ২০২২ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টাইগারদের প্রশংসায় কিউই অধিনায়ক

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৫, ২০২২ ৪:৫৬ পূর্বাহ্ণ
টাইগারদের প্রশংসায় কিউই অধিনায়ক

মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পেসার ইবাদতের তোপের মুখে ভেঙে পড়ে কিউই ব্যাটিং অর্ডার।  দ্বিতীয় ইনিংসে ৩৯ রানের বেশি লিড নিতে পারেনি নিউজিল্যান্ড, যা হেসেখেলেই পার করে দেন টাইগার ব্যাটাররা।

অবিশ্বাস্য জয়ে বাংলাদেশের খেলোয়াড়দের নৈপুণ্যের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক টম লাথাম।

তিনি বলেন, তিনটি দিকে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। সেগুলো হচ্ছে— মুমিনুলরা ভালো পার্টনারশিপ করতে সক্ষম হয়েছিল, আমাদের ওপর চাপ প্রয়োগ করতে সক্ষম হয়েছিল এবং দুর্ভাগ্য আমরা সেটি করতে পারিনি।

তিনি বলেন, বাংলাদেশ অবশ্যই আমাদের দেখিয়েছে— কীভাবে এ দুর্বলতা কাজে লাগাতে হয়। 

কিউই অধিনায়ক যোগ করেন, এখানে মাত্র দুটি টেস্ট ম্যাচ হয়েছে, দুটি ম্যাচই একই রকম হয়েছে। সম্ভবত আমরা যা আশা করেছিলাম তার চেয়ে একটু ধীরগতির। 

আমরা যদি ৪৫০ রান করতে পারতাম, তবে গল্পটা অন্যরকম হতে পারত। তবে আজকের ম্যাচে পুরো কৃতিত্ব বাংলাদেশের, এই ম্যাচে তারা ভালো খেলেই জয় পেয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যেক খেলোয়াড়কে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরবর্তী ম্যাচে সেটির প্রতিফলন মাঠে ঘটাতে হবে। আমাদের এখন হ্যাগলির (পরের ম্যাচের ভেন্যু) দিকে নজর দিতে হবে এবং আশা করি আমরা সেখানে একটি ভালো পারফরম্যান্স করতে পারব।

৫ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। বুধবার পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে ১০.৪ ওভারের মধ্যে মাত্র ২২ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানে অলআউট হয় টম লাথামের দল। এতে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।  

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রফতানি শুরু

শুরু হচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ

প্রবাসী শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন

প্রবাসী শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন

পিটার হাসের ‘তৎপরতা’ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল : রাশিয়া

বিএনপি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়: ওবায়দুল কাদের

ঈদে বাজারে আসছে  টাকার নতুন নোট

ঈদে বাজারে আসছে টাকার নতুন নোট

অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটর ২৭ বছর বয়সী ফাতিমা

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন   রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামিম আহসান এর সাথে সাক্ষাৎ করেছেন রোম মিনি মার্কেট ব্যাবসায়ী সমিতি

৬ ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ‘ভুয়া’

ইরাকের প্রখ্যাত শিয়া নেতা আয়াতুল্লাহ আল-হাকীম আর নেই

ইরাকের প্রখ্যাত শিয়া নেতা আয়াতুল্লাহ আল-হাকীম আর নেই