Sunday , 22 May 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভারত থেকে আমদানি হচ্ছে সরিষা

প্রতিবেদক
Probashbd News
May 22, 2022 1:35 pm

ভারতের রাজস্থান থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে এই প্রথম সরিষার আমদানি শুরু হয়েছে। রবিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ। তেলের চাহিদা মেটাতে সরিষা আমদানি করা হচ্ছে বলে জানা গেছে।

আমদানিকারক প্রতিষ্ঠান সামিয়া ট্রেডার্সের প্রতিনিধি আহমেদ কবির জানান, দেশের বাজারে সরিষার প্রচুর চাহিদা রয়েছে। ভারতের রাজস্থান থেকে সরিষাগুলো আমদানি করছি। দেশের বিভিন্ন ওয়েল মিল এসব সরিষা ক্রয় করছেন। বিশেষ করে গোবিন্দগঞ্জের মামা-ভাগ্নে ও বগুড়া ওয়েল মিলে সরিষা সরবরাহ করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে তেলের দাম বৃদ্ধি এবং চাহিদা থাকায় ভারত থেকে সরিষা আমদানি করছেন আমদানিকারকরা। প্রতি কেজি সরিষা ১০০ টাকা দরে বন্দরেই বিক্রি করছেন তারা। হিলি কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে ১৮টি ট্রাকে প্রায় ৫৩৭ মেট্রিক টন সরিষা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সর্বশেষ - সাহিত্য