বৃহস্পতিবার , ১৫ জুলাই ২০২১ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পায়ে ফোসকা পরলে করণীয়

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৫, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ণ
পায়ে ফোসকা পরলে করণীয়

নতুন জুতা পরলে অনেকের পায়ে ফোসকা পড়ে। আবার আরামদায়ক নয় এমন জুতা পরে অনেকক্ষণ হাটলেও পায়ে ফোসকা পড়তে পারে। পায়ে একবার ফোসকা পড়লে পরে তিন চারদিন চলাচল করা মুশকিল হয়ে দাঁড়ায়। এ অবস্থায় ঘরোয়া কয়েকটি বিষয় মেনে চলতে হবে।

১) পায়ের ফোসকা ফাটিয়ে দেবেন না। তবে কোনও কারণে ফোসকা যদি ফেটেও যায় সে ক্ষেত্রে ক্ষত স্থানে অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাতে হবে।

২) নতুন জুতা পরলে পায়ের যেখানে ফোসকা পড়ছে, সেখানে দিনে অন্তত ৩ বার মধু লাগিয়ে দেখুন। এতে ফোসকা দ্রুত শুকিয়ে যাবে।

৩) জুতোর চামড়ার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোসকা পড়ার সম্ভাবনা আছে, সেখানে ভেসলিন লাগিয়ে রাখুন। এতে করে জুতোর ওই জায়গাগুলো কিছুটা হলেও নরম হয়ে যাবে।

৪) নতুন জুতো পরার আগে পায়ে ভালো করে সরিষার তেল বা নারকেল তেল মেখে নিন, এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

৫) ফোসকা দ্রুত শুকাতে কার্যকরী অ্যালোভেরা জেল। যে জায়গায় ফোসকা পড়েছে সেখানে অ্যালোভেরা জেল ব্যবহার করুন।

৬) জুতার যে জায়গাগুলো খুব শক্ত, পায়ে ঘষা লেগে ফোসকা পড়তে পারে, সেই জায়গাগুলোতে টেপ দিয়ে স্পঞ্জ লাগিয়ে দিন। এতে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি কমে যাবে।

৭) পানির সঙ্গে আটা গুলিয়ে পেস্ট বানিয়ে ফোসকার উপর লাগান। এতে ফোসকা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
মমির অভিশাপ: সাজ্জাদ রাহমান

মমির অভিশাপ: সাজ্জাদ রাহমান

বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভেজাল দুধের রমরমা কারবার!

ইসরায়েলবিরোধী বিক্ষোভ, স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

ইতালির আশ্রয়প্রার্থীদের যেসব বিষয় জানা জরুরি

কানাডায় এক বাড়িতে ৪ জনের গুলিবিদ্ধ লাশ

কানাডায় এক বাড়িতে ৪ জনের গুলিবিদ্ধ লাশ

VFS মে মাসে ১০ হাজার ২১৪ ইতালি ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে

প্রস্রাবে ইনফেকশনের প্রাথমিক লক্ষণ ও ঘরোয়া প্রতিকার

প্রস্রাবে ইনফেকশনের প্রাথমিক লক্ষণ ও ঘরোয়া প্রতিকার

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

‘সেদিনের আশায় আছি, যেদিন ভারতে আসা যাওয়া করতে ভিসা লাগবে না’

‘সেদিনের আশায় আছি, যেদিন ভারতে আসা যাওয়া করতে ভিসা লাগবে না’