সোমবার , ২ আগস্ট ২০২১ |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সরকার শ্রমিকদের মানুষই ভাবেন না : জিএম কাদের

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ণ
সরকার শ্রমিকদের মানুষই ভাবেন না : জিএম কাদের

সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে শ্রমিকদের ফের পায়ে হেঁটে ও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রাজধানীতে ফিরতে হয়েছে জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শ্রমিকদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, গত ২১ জুলাই কোরবানির ঈদের আগে গণপরিবহন চলেছে মাত্র ২দিন। স্বল্প সময়ে গণপরিবহনে গাদাগাদি করে ঈদযাত্রায় চলাচল করেছে লাখো মানুষ।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে গেল ৩০ জুলাই হঠাৎ ঘোষণা ১ আগস্ট থেকে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

এমন ঘোষণায় স্বল্প আয়ের শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। শ্রমিকরা চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর পথে ছুটেছেন উল্লেখ করে তিনি বলেন, বিপর্যয় এড়াতে সরকারিভাবে ৩১ জুলাই ও ১ আগস্ট সীমিত পরিসরে গণপরিবহন চালু করে সরকার। গেল বছর এপ্রিল মাসেও লকডাউনের মধ্যে তৈরি পোশাক কারখানা খুলে এমন নির্মম পরিহাস করা হয়েছে শ্রমিকদের সঙ্গে।

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষ মনে করেন না। গত বছরের লকডাউন থেকে শিক্ষা নেয়নি সংশ্লিষ্টরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজন পরিকল্পিত লকডাউন ও ব্যাপকহারে টিকা কর্মসূচি। কিন্তু দেখা যাচ্ছে সকল ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা। সে কারণে, কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প

পিকে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী রুনাইকে দুদকের জিজ্ঞাসাবাদ

পিকে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী রুনাইকে দুদকের জিজ্ঞাসাবাদ

দেশ ছাড়বেন না ইউক্রেনের প্রেসিডেন্ট

দেশ ছাড়বেন না ইউক্রেনের প্রেসিডেন্ট

করোনায় দেশে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮

করোনায় দেশে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮

সিডনিতে বাংলাদেশি ডেন্টিস্টদের মিলনমেলা

ইতালিয়ান পার্লামেন্টে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

অনিবন্ধিত সব অনলাইন বন্ধ করে দেওয়া সমীচীন হবে না : তথ্যমন্ত্রী

অনিবন্ধিত সব অনলাইন বন্ধ করে দেওয়া সমীচীন হবে না : তথ্যমন্ত্রী

২৪ ঘণ্টা না পেরোতেই গাজীপুরে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

মামলা তদন্তে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ পুলিশ