Tuesday , 3 August 2021 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশির মৃত্যু : রিপোর্ট

প্রতিবেদক
Probashbd News
August 3, 2021 8:18 am
সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশির মৃত্যু : রিপোর্ট

সৌদি আরবের বিভিন্ন স্থানে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত দুই বছরে অন্তত তিন হাজার ৪৩৭ বাংলাদেশি মারা গেছেন। দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, যারা মারা গেছেন তাদের মধ্যে দুই হাজার ৪৪৮ জনকে পরিবারের অনুমতিসাপেক্ষে সৌদিতেই দাফন করা হয়েছে। বাকি ৯৮৯ জনের মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছর হিসাবে ২০১৯-২০ সালে সৌদিতে এক হাজার ৬৯৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। পরের অর্থবছর, অর্থাৎ ২০২০-২১ সালে মারা গেছেন এক হাজার ৭৪১ জন।

সৌদির ১৩টি প্রদেশের সাতটিতে থাকা বাংলাদেশিরা জেদ্দা কনস্যুলেটের সেবা নিয়ে থাকেন। পশ্চিমাঞ্চলের ওই সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় প্রায় সাত লাখ বাংলাদেশি থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অবশ্য রিয়াদ দূতাবাসের তথ্যমতে, বর্তমানে প্রায় ২২ লাখ ৮ হাজার বাংলাদেশি গোটা সৌদি আরবে কর্মরত।

জানা গেছে, ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ৫৫৬ বাংলাদেশি করোনায় মারা গেছেন বলে কনস্যুলেটে নথিভুক্ত হয়েছে।

এছাড়া প্রতিবেদনটিতে কনস্যুলেটের সেবা সংক্রান্ত আরও নানা তথ্য তুলে ধরা হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা দায়ের ট্রাম্পের

ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা দায়ের ট্রাম্পের

গাজায় বিপর্যস্ত শিশুদের জন্য শ্রীলঙ্কার ১০ লাখ ডলার অনুদান

ইতালিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের সুধী সমাবেশ

পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি

মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি

ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধমকালেন ইথিওপিয়ার আবি আহমেদ

ইসরাইলের প্রধানমন্ত্রীকে ধমকালেন ইথিওপিয়ার আবি আহমেদ

প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স এর ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে বাংলার অর্থনীতি, তবু কেন প্রবাসীরা অবহেলিত?

বদলে যাচ্ছে তারাকান্দার রাস্তাঘাট

চীনকে ‘টেক্কা’ দিতে ভারতীয় নৌ বাহিনীতে নতুন সংযোজন

চীনকে ‘টেক্কা’ দিতে ভারতীয় নৌ বাহিনীতে নতুন সংযোজন

রোদে পোড়া ত্বকের হাত থেকে মুক্তি পেতে করণীয়

রোদে পোড়া ত্বকের হাত থেকে মুক্তি পেতে করণীয়