মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শিক্ষা-চাকরির দাবিতে দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৪, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ
শিক্ষা-চাকরির দাবিতে দিল্লিতে আফগান শরণার্থীদের বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভে নেমেছেন দেশটিতে আশ্রয় নেয়া আফগান শরণার্থীরা। শিক্ষা, চিকিৎসা ও কাজের সুযোগ দেয়ার দাবিতে সোমবার (২৩ আগস্ট) দিল্লির জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।

আগামী ১০ দিন তাদের এই আন্দোলন-বিক্ষোভ চলবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে। আফগানিস্তানে সংকটজনক পরিস্থিতির কারণে গত কয়েকদিনে কাবুল থেকে ভারতে গিয়েছেন অনেক আফগান নাগরিক। অনেকে আবার বেশ আগে থেকেই দেশটিতে রয়েছেন।

কিন্তু কয়েক বছর পার হলেও শরণার্থী হিসেবে ভারতে কোনো সুযোগ-সুবিধাই পাচ্ছেন না তারা। আর এমন অভিযোগেই সোমবার দিল্লিতে ইউএনএইচসিআর-এর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন আফগান শরণার্থীরা।

তাদের অভিযোগ, আফগান শরণার্থীদের অনেকে ৫ বছর ধরে, এমনকি অনেকে ১৫ বছর ধরে ভারতে রয়েছেন। অথচ দেশটিতে শিক্ষা, কাজের সুযোগ এবং চিকিৎসাসহ স্বাস্থ্যের কোনো সুবিধাই তারা পান না। এমনকি অনেকের শরণার্থী কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও সেটা নবায়ন করা হয় না বলেও অভিযোগ উঠেছে।

আফগান শরণার্থীদের দাবি, দিল্লিতে তারা শরণার্থী হিসেবে থাকতে পারেন, কিন্তু কাজ করতে পারেন না। ফলে জীবনধারণ করাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। অবিলম্বে তাদের কাজের অধিকার দিতে হবে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দিল্লিতে প্রায় ২২ হাজার আফগান শরণার্থী বসবাস করেন। বহু বছর ধরে তারা দিল্লির বাসিন্দা। তালেবান ক্ষমতা দখল করার পর সম্প্রতি আফগানিস্তান থেকে আরও শরণার্থী ভারতে গিয়েছেন।

শরণার্থীদের বক্তব্য, আফগানিস্তানের যা অবস্থা, তাতে তারা দেশে ফিরে যেতে পারবেন না। অন্য দেশে শরণার্থী হয়েই থাকতে হবে। কিন্তু সেখানে কাজের অধিকার না পেলে জীবনধারণ করাই অসম্ভব। তাদের অভিযোগ, ভারতে পৌঁছানোর পর জাতিসংঘ কার্যালয় থেকে শরণার্থী কার্ড দেয়া হয়। তবে এই কার্ড দেখিয়ে ভারতে থাকা যায়, কিন্তু কাজের সুযোগ পাওয়া যায় না। শিক্ষা-স্বাস্থ্যের অধিকার থেকেও বঞ্চিত থাকতে হয়।

আর তাই অধিকার আদায়ের এই বিক্ষোভে যোগ দিয়েছে আফগান শিশু শরণার্থীরাও। বিক্ষোভে তাদেরকে ‘আমাদের ভবিষ্যত কী?’ স্লোগান দিতে দেখা যায়। অনেকেরই দাবি, তারা ইউরোপের দেশগুলোতে বা যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে যেতে চায়, কিন্তু জাতিসংঘ সে সুযোগও দিচ্ছে না।

তবে আফগান শরণার্থীরা স্পষ্ট করে দিয়েছে যে, দিল্লিতে তারা আন্দোলন-বিক্ষোভ করলেও এটি আসলে ভারতের বিরুদ্ধে নয়। ভারত তাদের থাকতে দিয়েছে, এজন্য তারা কৃতজ্ঞ। কিন্তু জাতিসংঘ তাদের সঙ্গে ‘বিমাতৃসুলভ আচরণ’ করছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

আগামী সপ্তাহে নতুন রাশিয়া-ইউক্রেন আলোচনার সম্ভাবনা

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো

ইউক্রেনে ১০০টি কিলার-ড্রোন পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত : ইউক্রেন

৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত : ইউক্রেন

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে ‘অশনি’; দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত!

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে ১১ নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত!

জিপিএ-৫ বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন

বাংলাদেশের মতো মিয়ানমার সীমান্তেও কাঁটাতারের বেড়া বসাচ্ছে ভারত

বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য চমৎকার সম্পদ: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল গবেষকদের জন্য চমৎকার সম্পদ: প্রধানমন্ত্রী