বুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শাবনূর ইউটিউব চ্যানেল খুলেছেন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
শাবনূর ইউটিউব চ্যানেল খুলেছেন

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার অনেক সিনেমা আজও বাংলা সিনেমার মনে দোলা দিয়ে যায়। অনেকদিন হলো তিনি নেই অভিনয়ে। থাকেন অস্ট্রেলিয়ায়। সেখানে ছেলে ও ভাইবোনের সঙ্গে বসবাস তার। প্রায়ই শোনা যায় অভিনয়ে ফিরবেন। কিন্তু সেটা কবে তা এখনো নিশ্চিত নয়।

এদিকে সম্প্রতি দেশ-বিদেশের অনেক নায়ক-নায়িকা, গায়ক-গায়িকার মতো ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

অস্ট্রেলিয়া থেকে ফোনে শাবনূর গণমাধ্যমকে বলেন, ‘দেশে বিদেশে লাখো ভক্তের কথা ভেবেই ইউটিউব চ্যানেলটি খুলেছি। এর আগে ফেসবুকে একটি পেজও চালু করেছি। আমাকে অনেকে মিস করেন। আমিও দেশ ও দেশের মানুষকে মিস করি। তাই সবার সঙ্গে যোগাযোগটা নিয়মিত রাখতে এসব মাধ্যমে নিয়মিত থাকতে চাইছি।’

১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

সেই সঙ্গে ভক্তদের কাছে তার ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন। সেই টিমে আছে তিনজন খুদে সদস্য। তাদের একজন শাবনূরের ছেলে আইজান।

শাবনূর বলেন, ‘এ মূহূর্তে বিধিনিষেধে সময় কাটছে। বিধিনিষেধ জীবনের ডায়েরি শিগগির ইউটিউবে আপলোড করব। পাশাপাশি মজার ও রুচিশীল কনটেন্টও ভক্তদের জন্য পর্যায়ক্রমে আপলোড করব।’

২০১৫ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘পাগল মানুষ’। ছবিটি অসমাপ্ত রেখে এর পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সাকিব-মুশফিকের ফর্ম নিয়ে যা বললেন হাবিবুল বাশার

সাকিব-মুশফিকের ফর্ম নিয়ে যা বললেন হাবিবুল বাশার

জাতিসংঘে জায়গা পাচ্ছেন না তালেবান ও মিয়ানমারের নতুন দূত

জাতিসংঘে জায়গা পাচ্ছেন না তালেবান ও মিয়ানমারের নতুন দূত

কাতারের আমিরের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

কাতারের আমিরের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা নজরদারির প্রস্তুতি, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

পাবলিক বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দা নজরদারির প্রস্তুতি, বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা

ইসরাইলি কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট ও পিটিয়ে ফিলিস্তিনিকে হত্যা

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জাতিসংঘের

ওয়েটার থেকে শতকোটি টাকার মালিক মুক্তার, যুক্তরাষ্ট্রে গাড়ি-বাড়ি

কেউ বেআইনি কিছু করলে ব্যবস্থা, হেলেনা প্রশ্নে মোজাম্মেল হক

কেউ বেআইনি কিছু করলে ব্যবস্থা, হেলেনা প্রশ্নে মোজাম্মেল হক

যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে অর্থ ছাড়ের আহ্বান তালেবানের

যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে অর্থ ছাড়ের আহ্বান তালেবানের

জলবায়ু সংকট নিরসনের দাবিতে ৯৯ দেশে বিক্ষোভ

জলবায়ু সংকট নিরসনের দাবিতে ৯৯ দেশে বিক্ষোভ