রবিবার , ৩ অক্টোবর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের রেকর্ড পেরির

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৩, ২০২১ ৪:৪০ পূর্বাহ্ণ
প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের রেকর্ড পেরির

প্রথম নারী হিসেবে পাঁচ হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেট নিয়ে রেকর্ডের তালিকায় উঠেছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলিস পেরি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের রান সংখ্যা এখন ৫০০২। 

ভারতীয় নারী দলের বিপক্ষে কারারা ওভালে সিরিজের একমাত্র টেস্টের আজ তৃতীয় দিনে এই রেকর্ডটি গড়েন পেরি। 

এই টেস্টে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেটসংখ্যা ছিল ২৯৮। ভারতের প্রথম ইনিংসে ৭৬ রানে ২ উইকেট নিয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩০০ উইকেটের দেখা পান চলতি সময়ে নারীদের ক্রিকেটে অন্যতম সেরা এ অলরাউন্ডার।

পেরির এ অর্জন কতটা তাৎপর্যপূর্ণ, তা বুঝিয়ে দিচ্ছে ছেলেদের ক্রিকেটের পরিসংখ্যান। তিন সংস্করণ মিলিয়ে ছেলেদের ক্রিকেটে ন্যূনতম ৫০০০ রান ও ৩০০ উইকেটের তালিকা খুব একটা বড় নয়। ছেলেদের টেস্টের ১৪৪ বছরের ইতিহাসে মাত্র ১৭ জন ক্রিকেটার এই অর্জনের দেখা পেয়েছেন। ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট নিয়ে সবার ওপরে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।

শীর্ষ পাঁচে এরপর যথাক্রমে শন পোলক, চামিন্দা ভাস, ড্যানিয়েল ভেট্টোরি, ও কপিল দেব। ছয়ে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
২০৪১ সাল পর্যন্ত তো বাঁচব না, বাট উন্নয়নের কাঠামো দিয়ে গেলাম: প্রধানমন্ত্রী

২০৪১ সাল পর্যন্ত তো বাঁচব না, বাট উন্নয়নের কাঠামো দিয়ে গেলাম: প্রধানমন্ত্রী

দেশের ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ওয়ার্ডে ওয়ার্ডে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

অন্তঃসত্ত্বা কাজলকে নিয়ে ট্রল, অভিনেত্রীর আবেগঘন পোস্ট

অন্তঃসত্ত্বা কাজলকে নিয়ে ট্রল, অভিনেত্রীর আবেগঘন পোস্ট

যাত্রীবান্ধব আচরণ করতে ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

বোনের ছেলেমেয়ের লাশ গাড়িতে নিয়ে মাসের পর মাস ঘুরছিলেন তিনি

বোনের ছেলেমেয়ের লাশ গাড়িতে নিয়ে মাসের পর মাস ঘুরছিলেন তিনি

আল-আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করলো ইসরায়েল

`দেশে নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে’

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে লরিচাপায় বাংলাদেশি নিহত

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

বাংলাদেশ ছাড়ার পূর্বে যা বলে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ ছাড়ার পূর্বে যা বলে গেলেন মার্কিন রাষ্ট্রদূত