শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ

চলতি মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রাথমিকভাবে অর্থ সহায়তার মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারলে সেই পরিবারের নারীই হবেন কার্ডের মালিক।

তিনি বলেন, শুরুতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত করা হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বেকারত্ব দূরীকরণসহ বিভিন্ন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ - সাহিত্য