বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২০, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

বুনিয়াদি প্রশিক্ষণরত ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে (সহকারী কমিশনার) চাকরিচ্যুত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাকরি হারানো ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার কাজী আরিফুর রহমান, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার অনুপ কুমার বিশ্বাস ও পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নবমিতা সরকার।

এ বিষয়ে সিনিয়র সচিব এহছানুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের বর্ণিত শিক্ষানবিশ সহকারী কমিশনারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)(এ) অনুযায়ী সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। এ ক্ষেত্রে চাকরিকালীন সময়ে তাদের কাছে সরকারের কোনোপ্রকার আর্থিক পাওনা থাকলে তা দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩ অনুযায়ী আদায়যোগ্য হবে।

তবে কী কারণে এই ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরিচ্যুত করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী, শিক্ষানবিশ মেয়াদ চলাকালে কোনো শিক্ষানবিশীর সংশ্লিষ্ট চাকরিতে বহাল থাকার অযোগ্য হিসেবে বিবেচিত হলে কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শ ব্যতিরেকে সরকার সরাসরি নিয়োগের ক্ষেত্রে নিয়োগের অবসান করতে পারবে।

 

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলের হামলায় সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনি নিহত

শীর্ষ ১০ অর্থনীতির দেশের একটি হবে তুরস্ক : এরদোগান

শীর্ষ ১০ অর্থনীতির দেশের একটি হবে তুরস্ক : এরদোগান

বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ই-৯ ভিসা ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া

সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশির মৃত্যু : রিপোর্ট

সৌদিতে দুই বছরে ৩৪৩৭ বাংলাদেশির মৃত্যু : রিপোর্ট

ইনস্টাগ্রামে বয়স জানানো বাধ্যতামূলক

ইনস্টাগ্রামে বয়স জানানো বাধ্যতামূলক

পাঁচ লিটার সয়াবিন তেলের দাম প্রায় হাজার টাকা

রাশিয়াকে কাবু করতে পাঁচ পরিকল্পনা

রাশিয়াকে কাবু করতে পাঁচ পরিকল্পনা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

সেই হামলার জন্য ‘মোবাইল ফোন ব্যবহারকে’ দায়ী করল রাশিয়া