মঙ্গলবার , ২ নভেম্বর ২০২১ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৬, চলছে উদ্ধার কাজ

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২, ২০২১ ৭:১০ পূর্বাহ্ণ
নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৬, চলছে উদ্ধার কাজ

নাইজেরিয়ার লাগোসে বহুতল ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ রয়েছেন একশর মতো মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার ( ২ নভেম্বর) দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, ভবন ধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দেশটির উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে চারজনকে।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি উদ্ধার তৎপরতা জোরদার ও সেবা কার্যক্রম বাড়ানোর জন্য জরুরি সেবা বিভাগ ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনাও জানান তিনি।

স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে দেশটির বৃহত্তম শহর লাগোসে নির্মাণাধীন ২২ তলা ভবনটি ধসে পড়ে। ৩৬০ ডিগ্রিজ টাওয়ার নামে একটি কমপ্লেক্সের অংশ এটি।

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৬; চলছে উদ্ধার কাজ

জানা গেছে, ফোর স্কোর হোম লিমিটেড আবাসন স্কিমের পরিকল্পনা করে ভবনটি নির্মাণ করছিল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার অন্য এলাকাগুলোতেও তাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। তবে কী কারণে ভবন ধসের এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াতে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ২০১৯ সালে একটি স্কুলের ভবন ধসে ১০ জন নিহত হয়। এর আগে ২০১৪ সালে ৬ তলাবিশিষ্ট ভবন ধসে নিহত হন ১১৬ জন।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
যে কারণে ৪ দিন আগেই ঢাকায় নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

যে কারণে ৪ দিন আগেই ঢাকায় নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

পিটার হাসের ‘তৎপরতা’ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল : রাশিয়া

ইতালি আওয়ামী লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মানিকগঞ্জে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষক বহিস্কার

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: বিমানের ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেফতার

আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা

নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

নাক দিয়ে রক্ত ​​গলগল করে ঝরছে, তবু হাসিমুখে সাক্ষাৎকার দিচ্ছেন ক্রিকেটার!

বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম-মুয়াজ্জিন নিয়োগে কাতারকে অনুরোধ

বাংলাদেশ থেকে আরও বেশি ইমাম-মুয়াজ্জিন নিয়োগে কাতারকে অনুরোধ