বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জলদস্যুর কবলে পড়া জাহাজটি অনুসরণ করছে ইইউ’র নৌ পুলিশ

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৪, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

সোমালিয়ার উপকূলে ২৩ জন নাবিকসহ জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে অনুসরণ করছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ পুলিশ বাহিনী (ইইউ’স মেরিটাইম সিকিউরিটি ফোর্স)। ইইউ’র নৌ পুলিশ বাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরের সোমালি উপকূল থেকে এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা, জিম্মি করে জাহাজের ২৩ জন নাবিকের সবাইকে। সাগরের যে এলাকায় জলদস্যুরা জাহাজটির দখল নিয়েছে, সেটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ৪৫০ নটিক্যাল মাইল (১ হাজার ১০০ কিলোমিটার) দূরে।

ওই দিনই এই ঘটনাটি জানতে পারে ভারত মহাসাগরে টহলরত ব্রিটিশ নৌবাহিনী। তারপর নৌবাহিনীর কর্মকর্তারা এই তথ্য ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্সকে জানান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্স জানিয়েছে, ভারত মহাসাগরে ইউরোপীয় ইউনিয়নের চলমান অভিযান ‘অপারেশন আটলান্টা’র অংশ হিসেবে জাহাজটিকে অনুসরণ করছেন মেরিটাইম সিকিউরিটির সদস্যরা। ভারত মহাসাগরে জলদস্যুতের তৎপরতা ঠেকানো ও তাদের দমন করতে সম্প্রতি ‘অপরেশন আটলান্টা’ শুরু করেছে ইইউ মেরিটাইম সিকিউরিটি ফোর্স।
‘আমরা যতদূর জানতে পেরেছি, নাবিকরা নিরাপদে রয়েছেন এবং জাহাজটি সোমালি উপকূলের দিকে রওনা দিয়েছে। বর্তমানে সোমালিয়ার গারকাড উপকূল থেকে ২০ মাইল দূরে নোঙ্গর করা অবস্থায় রয়েছে জাহাজটি,’ বিবৃতেতে বলেছে ইইউ’র নৌ পুলিশ।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা কোম্পানি অ্যামেব্রে এক বিবৃতিতে জানিয়েছে, জলদস্যুর দলটিতে মোট ২০ জন দস্যু রয়েছে এবং তাদের প্রত্যেকেই সশস্ত্র।

এমভি আবদুল্লাহর মালিক বাংলাদেশের চট্টগ্রামভিত্তিক কোম্পানি কবির স্টিল অ্যান্ড রিরোলিং মিল গ্রুপ। কোম্পানির মুখপাত্র মিজানুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘আন্তর্জাতিক সব সংস্থার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তাদের পরামর্শ অনুযায়ী আমরা আমাদের কাজ পরিচালনা করছি। তারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবেই এগোচ্ছি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

শ্রীনগরে ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ, শিক্ষকের অপসারণ দাবি

পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

পরীক্ষা না হলে যেভাবে এসএসসি-এইচএসসির ফল নির্ধারণ হবে

ইতালিতে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বই বিতরণী সম্পন্ন

কিয়েভে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন

বাংলাদেশ সেনাবাহিনীর কর্মযজ্ঞে বদলে যাচ্ছে দ.সুদান

ভারতে কনসার্ট করবেন ‘মানিকে মাগে হিতে’র গায়িকা

ভারতে কনসার্ট করবেন ‘মানিকে মাগে হিতে’র গায়িকা

পিএসজিতে যোগ দিতেই মেসির জন্য বদলে গেল ফ্রেঞ্চ লিগের নিয়ম!

পিএসজিতে যোগ দিতেই মেসির জন্য বদলে গেল ফ্রেঞ্চ লিগের নিয়ম!

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে পিছিয়ে পড়েছেন ঋষি সুনাক

নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

শ্রীনগরে বিএিনপির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত অর্ধশতাধিক