রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সৌদি আরবকে ভালোবেসে ঘর সাজিয়েছেন পতাকার রঙে

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২০, ২০২২ ১২:২৭ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপ নিয়ে লক্ষ্মীপুরসহ সারাদেশে উৎসব বিরাজ করছে। কেউ বিশাল আকারের পতাকা বানিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানাচ্ছেন। আবার কেউ পুরো বাড়িটিই পতাকার রংয়ে সাজিয়ে তুলছেন। তেমনি একজন লক্ষ্মীপুরের সংবাদকর্মী নুর মোহাম্মদ। তার প্রিয় দল সৌদি আরব। এতে নিজের বসতঘরটি সৌদি পতাকার রংয়ে রাঙিয়ে তুলেছেন তিনি। ব্রাজিল-আর্জেন্টিনার ভিড়ে গ্রামের একমাত্র সৌদি ভক্তের এমন কাণ্ডে অবাক অনেকেই।

সরেজমিনে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামে গেলে, পুকুরপাড় ঘেঁষে বাড়িতে প্রবেশ করতেই উঠানের পূর্ব পাশে সবুজ আর সাদা রংয়ে রাঙানো ঘরটি বেশ নজর কাড়ে। বাড়িটিতে অনেকগুলো পাকা ও আধাপাকা ঘর রয়েছে। এর মধ্যেই সৌদি ভক্ত নুর মোহাম্মদের ব্যতিক্রমী উদ্যোগ বাড়িটিকে আলোকিত করে তুলেছেন।

দূর থেকে প্রথমেই নজর কাড়ে টিনের চালের সামনে ও দক্ষিণ পাশের অংশে স্থান পাওয়া সৌদি আরবের পতাকা। ঘরের সামনে আলাদা বাঁশে টাঙানো দুটি পতাকা বাতাসে উড়ছিল। ঘরের প্রবেশ পথেই আরও একটি পতাকা ঝুলতে দেখা যায়। এর এক পাশে নিজ ছবিসহ প্রিয় ফুটবল টিমের খেলায়াড়দের ছবি সংবলিত ব্যানার ঝুলানো হয়েছে। এক কথায় ঘরের টিনগুলোকে সবুজ আর কাঠগুলো সাদা রংয়ে রাঙিয়ে তিনি সৌদি আরবের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলেছেন।

নুর মোহাম্মদ ওই এলাকার গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত লাখো কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

নুর মোহাম্মদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুসলমানদের জন্য সৌদি আরব পবিত্র ভূমি। মহানবী হযরত মুহাম্মদের (সাঃ) জন্মস্থান হওয়ায় সৌদি আরবের প্রতি মুসলমানদের অকৃত্রিম ভালোবাসা রয়েছে। সেখান থেকেই সৌদি আরব ফুটবল দলকে ভালোবাসেন তিনি। তার গ্রামে তিনি একাই সৌদি ভক্ত। পাশে আর কাউকে পাচ্ছিলেন না তিনি। অনেক কষ্টে কয়েকজনকে রাজি করালেও তাদের আবেগটা কাজ করছে না দলটির প্রতি। তবে তিনি নতুন ভক্তদের বুঝিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করার চিন্তা করছেন বলে জানিয়েছেন।

নুর মোহাম্মদ বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) আমাদের আইডল। তার জন্মভূমিকে আমি ভালোবাসি। এছাড়া দেশের রেমিট্যান্স যোদ্ধাদের অধিকাংশ হচ্ছেন সৌদি প্রবাসী। অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশকে বিভিন্নভাবে সহযোগিতা করছে সৌদি আরব। এজন্যই আমি সৌদি আরবের ফুটবল দলের ভক্ত।

তিনি আরও জানিয়েছেন, প্রথমে তিনি বাংলাদেশকেই ভালোবাসেন। একদিন এ দেশও বিশ্বকাপ খেলবেন বলে তিনি আশাবাদী। তবে বর্তমানে তিনি একমাত্র সৌদি আরবকেই সমর্থন করছেন। আগামীতে তার এলাকায় সৌদি আরবের ভক্ত বাড়বে বলেও আশাবাদী তিনি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ক্ষমা চাইলেন দুষ্কৃতিকারীদের মেরে ফেলার নির্দেশ দেয়া সাংসদ

তিন মাসে ২১% খেলাপি বেড়েছে মাইডাস ফাইন্যান্সের

তিন মাসে ২১% খেলাপি বেড়েছে মাইডাস ফাইন্যান্সের

ইউরোপে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন তিন হাজার শ্রমিক

অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়

অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা গুজব : শিক্ষা মন্ত্রণালয়

বিরোধীদলীয় নেতার পদ থেকে রওশন এরশাদকে বাদ দিতে স্পিকারের কাছে চিঠি

কানাডায় টিকাবিরোধী বিক্ষোভ: অটোয়া পুলিশপ্রধানের পদত্যাগ

কানাডায় টিকাবিরোধী বিক্ষোভ: অটোয়া পুলিশপ্রধানের পদত্যাগ

প্রবাসীদের ই-পাসপোর্ট জটিলতার সমাধানে আমিরাতে মতবিনিময়

ক্লীনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে ইউক্রেন

পরীক্ষার উত্তরপত্রে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’, অতঃপর…