বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৬, ২০২২ ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে রাঙ্গুনিয়ার পূর্ব সরফভাটা সিকদার পাড়ার হারুন সিকদার (৪৯) নামে এক প্রবাসীকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিনগত রাত ৮টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

হারুন সরফভাটার সিকদারপাড়া গ্রামের আমিন শরিফ সিকদারের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে দেশে ফেরেন।

হারুনের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ঘর থেকে বের হন হারুন। এর কয়েক ঘণ্টা পরই পরিবারের কাছে মোবাইল ফোনে ‘৫০ হাজার টাকা না পাঠালে, তারা আমাকে মেরে ফেলবে’- হারুনের কণ্ঠে এমন ভয়েস ম্যাসেজ আসে। এরপর তারা মধ্যরাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

হারুনের পিতা আমিন শরিফ জানান, মঙ্গলবার ঘর থেকে বের হয়ে আর ফেরেননি হারুন। রাতে মোবাইলে হারুনের কণ্ঠে ভয়েস ম্যাসেজ আসে। এরপর থেকে ওই নম্বরটিও বন্ধ রয়েছে। রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় গিয়ে অভিযোগ দেই। কিন্তু ২৪ ঘণ্টা পার হলেও আমার ছেলেকে উদ্ধারে পুলিশের কার্যকর কোনো উদ্যোগ দেখছি না।

হারুনের নিকটাত্মীয় জাবেদ হোসেন বলেন, আমরা হারুনকে ফিরে পাবার আশায় অপহরণকারীদের দেওয়া দুটি মোবাইল নম্বরের নগদ অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পাঠাই। দুপুরের দিকে তারা আবারও টাকা চাইলে দেইনি।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম বলেন, থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ হারুনকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ব্রিটিশ বাংলাদেশি হুজহু’র ১৩তম অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৮ নভেম্বর

কুমিল্লায় মাদকব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে এক র‌্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

২১ এপ্রিল থেকে স্কুল-কলেজে ছুটি কার্যকরের নির্দেশ

ছিলেন পর্নোগ্রাফিতে আসক্ত, অতঃপর নেশা কাটাতে যা করে কোটিপতি বনে গেলেন যুবক!

ছিলেন পর্নোগ্রাফিতে আসক্ত, অতঃপর নেশা কাটাতে যা করে কোটিপতি বনে গেলেন যুবক!

প্রধানমন্ত্রীর প্রণোদনায় যেন স্বজনপ্রীতি না হয়: কাদের

প্রধানমন্ত্রীর প্রণোদনায় যেন স্বজনপ্রীতি না হয়: কাদের

ইউক্রেনে রুশ হামলা নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে যে কথা হলো এরদোগানের

ইউক্রেনে রুশ হামলা নিয়ে ম্যাক্রোঁর সঙ্গে যে কথা হলো এরদোগানের

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৪৪

পদত্যাগ করলেন অস্কারজয়ী উইল স্মিথ

করোনার মধ্যে নতুন আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’-এর সংক্রমণ

করোনার মধ্যে নতুন আতঙ্ক, যুক্তরাষ্ট্রে ফের ‘মাঙ্কিপক্স’-এর সংক্রমণ

তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুটের ঘটনায় গ্রেপ্তার ৪