বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রাখাইনে হাসপাতালে বিমান হামলা, নিহত ৩১

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

মিয়ানমারের রাখাইন প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই একটি হাসপাতালে বোমা বর্ষণ করেছে সেনা সরকার। ভয়াবহ এই হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

এমনটাই জানিয়েছেন ঘটনাস্থলে থাকা এক ত্রাণকর্মী। চলতি মাসেই দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগে থেকেই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তীব্র হামলা চালাচ্ছে সেনা সরকার।

সংঘাত পর্যবেক্ষকদের ভাষ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতি বছরই বিমান হামলা বাড়িয়েছে জান্তা। ওই অভ্যুত্থানের মাধ্যমেই এক দশকের গণতান্ত্রিক যাত্রা থেমে যায়। এর মধ্যেই সেনাবাহিনী আসন্ন ২৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, এটি চলমান সংঘাত থেকে উত্তরণের পথ।

বিদ্রোহীরা বলছে, তাদের নিয়ন্ত্রিত এলাকায় তারা কোনো ভোট হতে দেবে না। আর সেই এলাকা পুনরুদ্ধার করতেই হামলা জোরদার করেছে জান্তা।

মিয়ামারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশের ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন আউং জানান, বুধবার সন্ধ্যায় সামরিক সরকারের একটি যুদ্ধবিমান রাখাইনের ম্রাউক-ইউ শহরের হাসপাতালে বোমাবর্ষণ করে। তিনি বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন আরও ৬৮ জন, এই সংখ্যাও আরও বাড়বে।’

হামলার পর রাতেই হাসপাতালের বাইরে অন্তত ২০টি ঢাকা দেয়া মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদিকে এই ঘটনা নিয়ে জান্তা সরকারের কোনও মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম বলছে, রাখাইন প্রদেশের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে রাখাইনভিত্তিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করে সেনা অভ্যুত্থানের অনেক আগে থেকেই প্রদেশটিতে সক্রিয় ছিল এই গোষ্ঠীটি।

আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার রাত ৯টার দিকে হওয়া এই বিমান হামলায় হাসপাতালের ১০ জন রোগী ঘটনাস্থলেই মারা যায়।

সংঘাত পর্যবেক্ষকদের মতে, আরাকান আর্মি সেনা সরকারের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টিই এখন তাদের নিয়ন্ত্রণে। তবে তাদের লক্ষ্য মূলত রাখাইন অঞ্চলেই সীমাবদ্ধ। এই অঞ্চলের একদিকে বঙ্গোপসাগর, আর অন্যদিকে পাহাড়-জঙ্গলে ঘেরা অঞ্চল।

এ গোষ্ঠীর বিরুদ্ধেও অতীতে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যার মধ্যে অঞ্চলটির মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার মতো ঘটনাও রয়েছে।

এদিকে মিয়ানমারের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রাখাইন অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে। এই পদক্ষেপ সেখানে তীব্র মানবিক সংকট তৈরি করেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গত আগস্টে জানিয়েছিল, সেখানে ক্ষুধা ও পুষ্টিহীনতা নাটকীয়ভাবে বেড়ে গেছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান, দুই আসামি গ্রেফতার

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিজয়ের মাসে ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজয়ের মাসে ইতালির ত্রেভিজো বাংলা স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিদেশ হয়ে দেশে টাকা ফেরার ধারণা ঠিক নয়: অর্থমন্ত্রী

বিদেশ হয়ে দেশে টাকা ফেরার ধারণা ঠিক নয়: অর্থমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে পরিবেশবান্ধব নৌপরিবহন খাতে আগ্রহী যুক্তরাজ্য

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

দিল্লিতে আত্মঘাতী হামলায় চিকিৎসক চক্রের যোগসূত্র

গ্রেপ্তার হতে পারেন শিল্পা

গ্রেপ্তার হতে পারেন শিল্পা

মালয়েশিয়ায় বৈধতা পেলেন ১ লাখ ১৪ হাজার অভিবাসী