সোমবার , ২৩ আগস্ট ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘ভাগো বাঘ আইল’, সাকিবকে নিয়ে কেকেআরের পোস্ট

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৩, ২০২১ ৯:৩২ পূর্বাহ্ণ
‘ভাগো বাঘ আইল’, সাকিবকে নিয়ে কেকেআরের পোস্ট

ইংল্যান্ড সিরিজের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান-এমনটাই নির্ধারিত ছিল কদিন আগেও। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের দিনেই জানা যায়, বাংলাদেশ সফর পিছিয়ে নিয়েছেন ইংল্যান্ড।

আর সেই খবরে কপাল খুলল সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে বাকি অংশে যোগদানে দুজনেরই আর বাধা রইল না।   

সূত্র জানায়, নিউজিল্যান্ড সিরিজের পরপরই আইপিএল খেলতে যাবেন সাকিব। 

আর বিষয়টি এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিজে থেকেই নিশ্চিত করেছে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

কেকেআরের অফিসিয়াল পেজে সোমবার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, কেকেআরের জার্সিতে অনুশীলন করছেন সাকিব। নেটে বল করছেন। ব্যাট পরখ করে দেখছেন। নেটে ব্যাটিং অনুশীলন করছেন।

ভিডিওর ক্যাপশনে কেকেআর হিন্দি ভাষায় লিখেছে – ‘ভাগ ভাগ ভাগ আয়া শের আয়া শেষ। যা বাংলায় – ভাগো ভাগো বাঘ আইল।’

সাকিবকে বাঘ সম্বোধনে করা পোস্টে মজেছে বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা। পোস্ট করা ১ ঘণ্টার মধ্যে ১৮ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে। অনেকেই আইপিএলের বাকি অংশে সাকিব যেন দুর্দান্ত পারফর্ম করে সেই প্রার্থনা করেছেন কমেন্টবক্সে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

মালয় এতিম শিশুদের পাশে বাংলাদেশি ব্যবসায়ী

প্রবাস জীবন কারো সুখের, কারো দুঃখের

প্রবাস জীবন কারো সুখের, কারো দুঃখের

আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: মির্জা ফখরুল

আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো: মির্জা ফখরুল

করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন মন্তব্য করেছেন -ড. আসিফ নজরুল

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

ইতালিতে ভেনিস বাংলা স্কুলের ২০২১ সালের বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে পুরস্কার বিতরণ

সরকারে থাকলে চামড়া মোটা হতে হয় : তথ্যমন্ত্রী

অস্ত্রোপচারের পর আইসিইউতে খালেদা জিয়া

অস্ত্রোপচারের পর আইসিইউতে খালেদা জিয়া

যেকোনো সময় রাশিয়া-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হতে পারে: কিসিঞ্জার

চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী