রবিবার , ১৮ জুলাই ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিধিনিষেধ বাড়াল থাইল্যান্ড

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৮, ২০২১ ৭:৫৩ পূর্বাহ্ণ
বিধিনিষেধ বাড়াল থাইল্যান্ড

থাইল্যান্ডে টানা তিনদিন করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ায় দেশটিতে বিধিনিষেধ আরও বাড়ানো হয়েছে। এর আওতায় আরও তিনটি প্রদেশে রাত্রীকালীন কারফিউ এবং ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে আগে থেকেই বিধিনিষেধ চালু রয়েছে। খবর আল জাজিরার। 

রোববার রয়েল গেজেটের এক ঘোষণায় বলা হয়, চনবুড়ি, আয়ুথায়া এবং চাচোয়েংসাও প্রদেশে বসবাসরত নাগরিকরা মঙ্গলবার থেকে প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে যেতে পারবেন না। এতে আরও বলা হয়েছে, রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এসব প্রদেশের লোকজন যাতে অন্য কোথাও ভ্রমণ করতে না পারে সেজন্য পুলিশের চেকপোস্ট থাকবে।

রোববার দেশটিতে নতুন করে ১১ হাজার ৩৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে থাইল্যান্ডে মোট ৪ লাখ ৩ হাজার ৩৮৬ জন আক্রান্ত এবং ৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে। ডেল্টা ও আলফা ভ্যারিয়ন্টের কারণে এপ্রিল থেকে থাইল্যান্ডে করোনায় বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে। বর্তমানে মারাত্মক প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করছে দেশটি।

করোনার এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড় দেখা গেছে, অর্থনীতিও সংকুচিত হয়ে পড়ছে। এছাড়া পর্যটন ব্যবস্থা পুনরুদ্ধারের পরিকল্পনাও ভেস্তে যাচ্ছে।

করোনার ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় শুক্রবার সমগ্র থাইল্যান্ডে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদেরকে দুই বছরের জেল অথবা ৪০ হাজার থাই বাথ জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার কথা বলা হয়েছে।

সরবরাহ ব্যবস্থা কম থাকায় ধীর গতিতে চলছে ভ্যাকসিন দেয়ার কাজ। থাইল্যান্ডে এখন পর্যন্ত ৫ শতাংশ মানুষকে দুই ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জনিয়েছে, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রফতানিতে সীমাদ্ধতা আরোপ করা হবে কারণ নিজস্ব চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নেই।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ফাঁদ পেতে যৌন অপরাধী ধরতে নারী কর্মীদের ছবি ব্যবহার করেছে এফবিআই

ফাঁদ পেতে যৌন অপরাধী ধরতে নারী কর্মীদের ছবি ব্যবহার করেছে এফবিআই

বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরির কর্মী নিতে আগ্রহী কাতার

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

মাদ্রিদে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

মাদ্রিদে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

বাড়িতে বসে অফিশিয়াল ভিডিও মিটিং করার ম্যানার্স

বাড়িতে বসে অফিশিয়াল ভিডিও মিটিং করার ম্যানার্স

জুলাইয়ের শেষে ৫-১২ বছর বয়সীদের করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি হতে পারে জুনে

বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী

জেরুজালেমে ফের মার্কিন কনস্যুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরাইল

জেরুজালেমে ফের মার্কিন কনস্যুলেট খোলার পরিকল্পনায় হতাশ ইসরাইল

‘কাজ যখন থাকবে না তখন বিদ্যুতের সুইচগুলো বন্ধ রাখুন’

‘কাজ যখন থাকবে না তখন বিদ্যুতের সুইচগুলো বন্ধ রাখুন’