শনিবার , ১২ নভেম্বর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বলিউড বাদশাহ শাহরুখ খান আটক!

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১২, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ

ফের বিপাকে বলিউডের বাদশাহ শাহরুখ খান। এবার ভারতে মুম্বাই বিমানবন্দরে শুল্ক দফতরের কর্মকর্তারা আটক করেন কিং খানকে।

দুবাই থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে শনিবার অভিনেতাকে আটক করে দফতরের কর্মকর্তারা। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে ফিরছিলেন তিনি।

সূত্রের দাবি, তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির কভার ছিল। ছয় লাখ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শারজা থেকে শনিবার মুম্বাই ফিরছিলেন শাহরুখ খান। তার কাছে ১৮ লাখ টাকার ঘড়ির খাপ ছিল। এজন্য তাকে আটক করেন শুল্ক দফতরের কর্মকর্তারা। এর পর শাহরুখকে ছয় লাখ ৮৩ হাজার টাকা দিতে হয়েছে।

তবে শুল্ক দফতরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতা করেছেন বলে জানা গেছে। নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন শাহরুখ। ছাড়া পাওয়ার পর অবশ্য কালবিলম্ব না করেই বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠে যান তিনি।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

হুথিদের হামলার ভয়ে পেছনে ফিরে গেলো দুই মার্কিন জাহাজ

প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর ৩৭০ যৌন হেনস্থা ও ১০০ ধর্ষণের ঘটনা!

প্রকাশ্যে এল ব্রিটিশ পুলিশের ভয়ঙ্কর ৩৭০ যৌন হেনস্থা ও ১০০ ধর্ষণের ঘটনা!

তেঁতুলিয়ায় সার বিক্রিতে অনিয়ম ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

মালয়েশিয়ায় প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

মালয়েশিয়ায় প্রবাসী নারীদের নিয়ে ফ্রিল্যান্সিং কর্মশালা

গ্রিসের লাপাসে ‘গুম আতঙ্কে’ বাংলাদেশিরা

তুরস্কে পড়ুয়া বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‘বিদ্রুপের শিকার’ শামির পাশে শচীন-শেবাগ-রাহুল গান্ধী

‘বিদ্রুপের শিকার’ শামির পাশে শচীন-শেবাগ-রাহুল গান্ধী

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপ এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশিদের জন্য সব ধরণের ভিসা বন্ধ করলো ওমান

করোনা শনাক্ত ১৯ লাখ ছাড়াল, মৃত্যু ২০ জনের

করোনা শনাক্ত ১৯ লাখ ছাড়াল, মৃত্যু ২০ জনের