সোমবার , ৪ অক্টোবর ২০২১ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্যান্ডোরা পেপারসে শচীন-অঞ্জলির নাম!

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৪, ২০২১ ৭:৩২ পূর্বাহ্ণ
প্যান্ডোরা পেপারসে শচীন-অঞ্জলির নাম!

ফাঁস হওয়া আর্থিক নথি ‘প্যান্ডোরা পেপারস’-এ বহু সেলিব্রেটির নাম এসেছে। রাজনীতি, ক্রীড়া, অভিনয় জগতের বড় বড় তারকার আর্থিক কেলেংকারিতে জড়িত থাকার তথ্য এসেছে এই নথিতে; যা নিয়ে হইচই পড়ে গেছে। 

 ‘প্যান্ডোরা পেপারস’-এ নাম এসেছে ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার, স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার।  

দ্য হিন্দু ও ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সোমবার এ তথ্য প্রকাশ হয়েছে।

এদিকে আর্থিক কেলেঙ্কারির এই গোপন নথিতে নিজের নাম দেখে বিস্মিত লিটল মাস্টার শচীন। 

ব্যাটিং লিজেন্ডের পক্ষে এক প্রতিক্রিয়ায় তার আইনজীবী বলেছেন, শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। কিন্তু কোনো বিনিয়োগই গোপন নয়। সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ। প্যান্ডোরা পেপার্সে তার ও তার পরিবারের নাম আসার সুযোগ নেই।

শচীনসহ কারা কারা রয়েছেন সেই তালিকায়? এ প্রশ্নে বরং বলা উচিৎ কারা নেই এই তালিকায়?

অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা আইসিআইজে প্রকাশিত  ‘প্যান্ডোরা পেপারস’ নামের এই গোপন নথির বরাতে বিবিসি জানিয়েছে, ফাঁস হওয়া পেপার্সে দেখা গেছে বিশ্বের ৯১টি দেশের সবচেয়ে প্রভাবশালী মানুষগুলো তাদের সম্পদ গোপন করতে অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে। তাদের মধ্যে ৩৩০ জনেরও বেশি রাজনীতিবিদ।

এদের মধ্যে রয়েছেন, জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বেবিস। আরো রয়েছেন শচীন টেন্ডুলকার, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ কয়েকজন, পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফাসহ আরো অনেকেই। 

আইসিআইজে তার প্রতিবেদনে বলেছে, টেন্ডুলকারের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেন তিনি। এতে শচীন টেন্ডুলকারের শেয়ার ছিল ৯, অঞ্জলির ১৪ ও আনন্দ মেহতার ৫টি

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ভুড়ির ধরন অনুযায়ী কমানোর উপায় জানুন

ভুড়ির ধরন অনুযায়ী কমানোর উপায় জানুন

দেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

করোনা নিয়ন্ত্রণে ভুল পথে যুক্তরাষ্ট্র: ড. ফাউচি

করোনা নিয়ন্ত্রণে ভুল পথে যুক্তরাষ্ট্র: ড. ফাউচি

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

পোল্যান্ডেও আক্রমন করবে রাশিয়া?

সালমান এফ রহমানের দখলে থাকা আইএফআইসি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে দূতাবাসের সত্যায়নে গতি বেড়েছে

ইউক্রেনের সামরিক বাহিনী আরও ৫ লাখ সেনা চায়-জেলেনস্কি

বাংলাদেশিদের বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি নিউইয়র্ক মেয়রের