বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পানির নিচে একসঙ্গে ডুব দিয়ে ৪৫৫ জনের বিশ্ব রেকর্ড

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৫, ২০২২ ৫:৩৪ পূর্বাহ্ণ

মালদ্বীপে এক সঙ্গে পানির নিচে ডুব দিয়ে এক মিনিট ৩০ সেকেন্ড থেকে ৪৫৫ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়তে যাচ্ছেন। মালদ্বীপে ‘নেভা ২’ ইভেন্টে ৪৫৫ জন একসঙ্গে অংশ নেন এতে।

মালদ্বীপে পর্যটনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর প্রয়াসে শনিবার ফ্রি ডাইভ ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে মোট ৪৫৯ জন অংশ নেন।

ফ্রি ডাইভ মালদ্বীপ ১২টি রিসোর্টকে নিয়ে এই আয়োজন করেছিল। এতে যারা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ৪৫৫ জন এক মিনিট ৩০ সেকেন্ডের জন্য পানির নিচে ডুব দিয়ে ছিলেন।

মালদ্বীপের ক্রস রোডস রিসোর্টে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও ফার্স্ট লেডি ফাজনা আহমেদ উপস্থিত ছিলেন।

দেশটির পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মাসুম বলেন, মালদ্বীপে ডাইভিং পর্যটকদের মধ্যে জনপ্রিয়। বিশেষ করে বিনামূল্যে ডাইভিং। বিশ্বের কাছে প্রতিনিয়তই মালদ্বীপকে পরিচয় করিয়ে দিচ্ছেন পর্যটকরা।

ফ্রি ডাইভ মালদ্বীপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটি নিশ্চিত করতে কাজ শুরু করেছে বলে জানান পর্যটনমন্ত্রী ড. আবদুল্লাহ মাসুম।

‘নেভা ২’ এর ইভেন্ট ম্যানেজার মোহাম্মদ ফারিহ বলেন, এ ধরনের ইভেন্ট এর আগে হয়নি।

মালদ্বীপে পর্যটনের ৫০ বছর উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন। এর আগে, ২০১৯ সালে মালদ্বীপে এটির প্রথম আয়োজন করা হয়। প্রথম ইভেন্টে, ৫২১ জন একসঙ্গে ডুব দিয়ে বিশ্ব রেকর্ড করেন। দেশটির পর্যটনমন্ত্রী আরো বলেন, এ ধরনের ইভেন্ট পর্যটনের প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
রেমিট্যান্সে প্রণোদনা আরও বাড়লো

রেমিট্যান্সে প্রণোদনা আরও বাড়লো

ইকবালের বিষয়ে ফখরুলের কাছে তথ্য আছে: ওবায়দুল কাদের

ইকবালের বিষয়ে ফখরুলের কাছে তথ্য আছে: ওবায়দুল কাদের

বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিকের সাড়ে ৭ কোটি টাকা আত্মসাৎ

নারী নির্যাতন রোধে অ্যাপ বানালো বাংলাদেশি ভাই-বোন

গুগল-ফেসবুকের বকেয়াসহ রাজস্ব আদায়ের নির্দেশ

গুগল-ফেসবুকের বকেয়াসহ রাজস্ব আদায়ের নির্দেশ

পাঁচ লিটার সয়াবিন তেলের দাম প্রায় হাজার টাকা

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আফ্রিদিকন্যা ও শাহিন শাহ!

কবে বিয়ের পিঁড়িতে বসছেন আফ্রিদিকন্যা ও শাহিন শাহ!

রুশ হামলার পর বিদ্যুৎ সংযোগ ফেরাতে সংগ্রাম করছে ইউক্রেন

হজে যেতে বয়সের বাধা থাকছে না: ধর্মপ্রতিমন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে