সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত বেড়ে ২৯

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৪:১১ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ মোট ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর মাড়েয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮ শিশু, ৬ পুরুষ ও ১৫ নারী রয়েছেন।

উদ্ধার হওয়া যাত্রী ও স্থানীয়রা জানায়, দুপুরে মহালয়া উপলক্ষে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লাশের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত জন এবং ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাত জনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত

ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে জাকির হোসেন সুমন সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী দীপান্বিতা সেন মারা গেছেন

গাজায় এবার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা

গাজায় এবার শরণার্থী শিবিরে ইসরাইলের বিমান হামলা

ইউক্রেন সীমান্তে পাঁচজনকে গুলি করে হত্যা করল রাশিয়া

ইউক্রেন সীমান্তে পাঁচজনকে গুলি করে হত্যা করল রাশিয়া

বিশেষ সম্মাননা পেলেন পিএসজির ৫ ফুটবলার

বিশেষ সম্মাননা পেলেন পিএসজির ৫ ফুটবলার

ডিএসই-সিএসই’র ৬ সূচক রেকর্ড গড়ে নতুন উচ্চতায়

ডিএসই-সিএসই’র ৬ সূচক রেকর্ড গড়ে নতুন উচ্চতায়

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়া দূতাবাসের অভিনন্দন

রাশমিকার রূপের গোপন রহস্য

রাশমিকার রূপের গোপন রহস্য

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যা বললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

বেনজীরের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ