শুক্রবার , ৬ মে ২০২২ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নোয়াখালীতে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক
Probashbd News
মে ৬, ২০২২ ৬:৩০ পূর্বাহ্ণ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সৌদি প্রবাসী এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো.ইউছুফ (৩২) ওই গ্রামের শরীয়ত উল্যার ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানিয়েছে, বাড়িতে জায়গা নিয়ে সৌদি প্রবাসী ইউসুফের পরিবারের সঙ্গে চাচাতো ভাই সোহেল ও রুবেলের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার বিকেলে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে রাত ১০টার দিকে চাচাতো ভাই সোহেল,রুবেল ও চাচা নুরনবী সঙ্গে ইউসুফের সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ইউসুফকে মারধর করে এবং ছুরিকাঘাত করে সোহেল ও রুবেল। গুরুত্বর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী বলেন, বিরোধপূর্ণ জায়াগা থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত তিন আসামিকে আটক করা হয়েছে এবং মামলা প্রকৃয়াধীন রয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
পণ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশকে স্পেনের প্রযুক্তি ব্যবহারের আহ্বান

পণ্য প্রক্রিয়াকরণে বাংলাদেশকে স্পেনের প্রযুক্তি ব্যবহারের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি   ঃ    ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ঃ ইতালিতে সুস্থধারার সমাজ গঠনের স্বচ্ছ দর্পন ’বাংলাদেশ প্রেসক্লাব ইতালির ২০২১-২৩ বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে

বিদিশা-মামুনুরের পাল্টাপাল্টি অভিযোগ

গ্রামে গড়ে ৪ ঘন্টাও থাকেনা বিদ্যুৎ

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

এবার জার্মানিতে করোনা টিকার নামে স্যালাইন পুশ!

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্য নিহত, আহত ২১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ সদস্য নিহত, আহত ২১

৬২ রোহিঙ্গা দিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে চায় যুক্তরাষ্ট্র

আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন চিত্রনায়িকা মাহি

রানি ম্যাক্সিমার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রানি ম্যাক্সিমার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিবাদী সেই রুশ সাংবাদিককে জরিমানা