মঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে শেন বন্ড

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৭, ২০২১ ১১:১৫ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে শেন বন্ড

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের কোচিং প্যানেলে নতুন সদস্য নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিনি আর কেউ নন। দেশটির কিংবদন্তি ফাস্ট বোলার শেন বন্ড।

নিউজিল্যান্ডের এই সাবেক বোলিং কোচ বিশ্বকাপ শুরুর আগেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস দলের সঙ্গে থাকবেন আরব আমিরাতে। কিউইদের আশা সেখানকার কন্ডিশন এবং মুম্বাইয়ের খেলোয়াড়দের বিভিন্ন খুঁটিনাটি তথ্য দিয়ে দলকে সাহায্য করতে পারবেন বন্ড।

এ গতিতারকাকে কোচিং প্যানেলে আরও একবার স্বাগতিক জানিয়ে কিউইদের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘শেন বন্ড এর আগেও দলের সঙ্গে ছিল। সে জানে আমরা দল হিসেবে কেমন এবং কী চাই। বিশ্বকাপের ঠিক আগে সে আমিরাতে থাকবে। এটি আমাদের জন্য বাড়তি সুবিধা দেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি সে আইপিএল থেকে কিছু বাড়তি ট্যাকটিকসের বিষয়ে আমাদের বলতে পারবে। বোলারদের সঙ্গে তার বোঝাপড়াও বেশ ভালো হবে। বিশেষ করে পেসাররা নিজেদের পরিকল্পনা সাজানো ও বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সাহায্য পাবে।’

চলতি বছরের শুরুর দিকে বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বন্ড। এরপর থেকে তিনি নিউজিল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলের আসন্ন সফরগুলোর জন্য প্রস্তুতিতে সাহায্য করে চলেছেন।

এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য গ্যারি স্টিড, শেন জার্গেনসেন ও লুক রঙ্কির সঙ্গে কোচিং প্যানেলে যোগ দেবেন বন্ড।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
সংকট কাটেনি, খাদ্যের সন্ধানে রাস্তায় কাবুলের শিশুরা

সংকট কাটেনি, খাদ্যের সন্ধানে রাস্তায় কাবুলের শিশুরা

সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‌্যাব ডিজি

সারাদেশে শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: র‌্যাব ডিজি

অপচয়-দুর্নীতি ছাপিয়ে উন্নয়নের সূর্যোদয় হয়েছে: পরিকল্পনামন্ত্রী

অপচয়-দুর্নীতি ছাপিয়ে উন্নয়নের সূর্যোদয় হয়েছে: পরিকল্পনামন্ত্রী

মাথায় গুলি করে ফিলিস্তিনি যুবককে হত্যা করলেন ইসরাইলি সেনারা

মাথায় গুলি করে ফিলিস্তিনি যুবককে হত্যা করলেন ইসরাইলি সেনারা

ছাত্ররাজনীতির সুনামের ধারা কোথায় যেন হারিয়ে গেছে : কাদের

বিএনপির শব্দ বোমায় এখন আর কান দেয় না জনগণ: ওবায়দুল কাদের

বিএনপির শব্দ বোমায় এখন আর কান দেয় না জনগণ: ওবায়দুল কাদের

টিকার দুই ডোজের ব্যবধান কমানোর উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

টিকার দুই ডোজের ব্যবধান কমানোর উপায় খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ

ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ

মহানবী (সা.) বিতর্ক: তীব্র প্রতিবাদ মধ্যপ্রাচ্যের দেশগুলোর

কাজে ফিরতে ভ্যাকসিন বাধ্যতামূলক করছে সিঙ্গাপুর

কাজে ফিরতে ভ্যাকসিন বাধ্যতামূলক করছে সিঙ্গাপুর