শুক্রবার , ১৩ মে ২০২২ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নিউইয়র্কে ট্রেনের নিচে পড়ে বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

প্রতিবেদক
Probashbd News
মে ১৩, ২০২২ ৯:০০ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনে কাটা পড়ে এক বাংলাদেশি ছাত্রীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম জিনাত হোসেন (২৪)।

এই ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জিনাত হোসেন হান্টার কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ডা. এনামুল হকের শ্যালিকার মেয়ে। বাবা-মাসহ ব্রুকলিনে থাকতেন জিনাত। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে। বাবার নাম আমির হোসেন।
ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশ বাংলাদেশি কমিউনিটিকে জানিয়েছে, স্টেশনে ছিনতাইকারীরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ধাক্কায় ট্রেনের নিচে ছিটকে পড়েন জিনাত। তখন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

জিনাতের খালু ডা. এনামুল হক এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, জিনাতের সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চাইছিল ছিনতাইকারীরা। তখন টানাহেঁচড়ার একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে সাবওয়ে ট্রেন লাইনে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গে নিউইয়র্কে যান জিনাত হোসেন। কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে ওই ঘটনা ঘটে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের ১ম  সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের ১ম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

‘রাজা তৃতীয় চার্লস’ উপাধি নিয়ে সিংহাসনে বসছেন প্রিন্স চার্লস

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

বিএনপির নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিএনপির নির্বাহী কমিটির বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান

মেয়ের ছবি প্রকাশ‌্যে আনলেন লিসা

মেয়ের ছবি প্রকাশ‌্যে আনলেন লিসা

ছয়দিনে দেশে এলো সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালাচ্ছে রাশিয়া

হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন ,দাবি করেছে দখলদার ইসরায়েল

মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে শিশুসহ নিহত ১৩

মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে শিশুসহ নিহত ১৩

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম

পতুর্গালে সিটি নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্সিলর পদে বিজয়ী শাহ আলম