মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

নতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি স্থগিত

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১৮, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম এ তথ্য জানিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবেদা গুলরুখ। আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী হাসনাত কাইয়ুম সে সময় বলেন, রিটে আমরা কয়েকটি বিষয়কে চ্যালেঞ্জ করেছি। তার মধ্যে অন্যতম হলো রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির আইনে বলা আছে- রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য কমপক্ষে ১০০ উপজেলা ও ২২ জেলায় দলের কমিটি থাকতে হবে। কিন্তু পাহাড়ি জনসংখ্যা অধ্যুষিত তিন জেলায় উপজেলা আছে মাত্র ২০টি। তাই পাহাড়ি জনগোষ্ঠী ইচ্ছা করলেও রাজনৈতিক দল গঠন করতে পারবে না, এমনকি আঞ্চলিক দলও গঠন করতে পারবে না। ইসির বর্তমান আইন অনুযায়ী পাহাড়ি জনগোষ্ঠীকে রাজনৈতিক দল গঠনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক দল গঠনের অধিকার থেকে বঞ্চিত হওয়াসহ আরও কয়েকটি বিষয় উল্লেখ করে এ রিট করা হয়েছে। এছাড়া রিটে ইসির গণবিজ্ঞপ্তি বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে আগামী ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোকে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - সাহিত্য

আপনার জন্য নির্বাচিত
জাতিসংঘে জায়গা পাচ্ছেন না তালেবান ও মিয়ানমারের নতুন দূত

জাতিসংঘে জায়গা পাচ্ছেন না তালেবান ও মিয়ানমারের নতুন দূত

সচ্ছলের ঘরে ১০ টাকা কেজি চাল, বাদ পড়লো অসহায়রা

কুমিল্লায় দুর্গা পূজামণ্ডপে কোরআন: উত্তেজনা, মন্দিরে হামলা

কুমিল্লায় দুর্গা পূজামণ্ডপে কোরআন: উত্তেজনা, মন্দিরে হামলা

বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আভাস, কমতে পারে তাপমাত্রা

বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আভাস, কমতে পারে তাপমাত্রা

মেসির ম্যাচে আর্জেন্টিনার নায়ক মার্টিনেজরাও

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

যৌন হয়রানি কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নিউইয়র্কের গভর্নর

যৌন হয়রানি কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নিউইয়র্কের গভর্নর

বাংলাদেশ-মালদ্বীপ প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত

বাংলাদেশ-মালদ্বীপ প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত

গুরুত্বপূর্ণ দুই পদে দুই মুসলিমদের নিয়োগ দিলেন বাইডেন

গুরুত্বপূর্ণ দুই পদে দুই মুসলিমদের নিয়োগ দিলেন বাইডেন

দেশের সর্ববৃহৎ তাপ-বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী